ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। অজ্ঞাতনামা দুজন আরোহী মোটরসাইকেলে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুনঃ  ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’—মোহনপুর থানার ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হুমকি

আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটি নিয়মিত চালাতেন মামুন নামের এক ব্যক্তি। এটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার হতো।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা

নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেটের সময়: ০৭:৫৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  রংপুরে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। অজ্ঞাতনামা দুজন আরোহী মোটরসাইকেলে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ল ১২ দোকান, ক্ষতি ৫ কোটি টাকা

আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটি নিয়মিত চালাতেন মামুন নামের এক ব্যক্তি। এটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার হতো।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক উদ্ধার, জব্দ ১০০ ডেটোনেটর ও ১১টি ফিউজ

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।