সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রম আইন মেনে নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামী ১৫ নভেম্বর থেকে পোশাক কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে ৪৭টি কারখানা বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে কথা বলেন।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন ও সহিংসতার কারণে কয়েক সপ্তাহ ধরে শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা বিরাজ করছে। মজুরি বোর্ড গঠনের পরও পরিস্থিতি শান্ত হয়নি।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘তিন সপ্তাহ ধরে শিল্পাঞ্চলগুলোতে চলছে বিক্ষোভ। ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ। একটি মহল তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলা করে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।’
মজুরি বোর্ডের আলোচনা নিয়েও শঙ্কা
মালিকদের মতে, পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা অব্যাহত থাকলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তারপরও শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করবেন তাঁরা।
বিজিএমইএ জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেবেন পোশাকশিল্পের মালিকরা।
প্রতিবেদকের নাম 





















