ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে

প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমানো এবং দেশের পশ্চিম উপকূলজুড়ে ফেরিবিহীন মহাসড়ক গড়ে তুলতে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। ‘রগফাস্ট’ নামের ২৭ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৯২ মিটার গভীরে নির্মিত হচ্ছে।

নরওয়েজীয় শব্দ ‘রগাল্যান্ড’—অঞ্চলের নাম এবং ‘ফাস্টফরবিনডেলসে’—স্থায়ী সংযোগ, এই দুটি শব্দের সমন্বয়ে টানেলটির নামকরণ করা হয়েছে। প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে প্রকল্পটির কাজ শুরু হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ২০১৯ সালে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে নতুন পরিকল্পনায় ২০২১ সালের শেষ দিকে আবার নির্মাণকাজ শুরু হয়।

আরও পড়ুনঃ  জব্দ মার্কিন অস্ত্র বিশ্লেষণ করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান

থাকবে দুটি টিউব ও জোড়া গোলচত্বর

শুধু যানবাহন চলাচলের উপযোগী এই টানেলে দুটি আলাদা সুড়ঙ্গ বা টিউব থাকবে। প্রতিটি টিউবে থাকবে দুটি করে লেন।

প্রকল্পটির অন্যতম বিশেষত্ব হলো, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০ মিটার গভীরে টানেলের মাঝামাঝি স্থানে তৈরি করা হবে একটি ‘ডাবল রাউন্ডঅ্যাবাউট’ বা জোড়া গোলচত্বর। এটি নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।

খননে ব্যবহার হচ্ছে বিশেষ প্রযুক্তি

টানেলটির দুই প্রান্ত থেকে একসঙ্গে খননকাজ চলছে। দুই দিকের খনন মাঝখানে এসে মাত্র ৫ সেন্টিমিটার ত্রুটিসীমার মধ্যে মিলিত করার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রকৌশলীরা।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

এ জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ লেজার স্ক্যানার। যন্ত্রটি প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের একটি ‘ডিজিটাল টুইন’ তৈরি করছে।

টানেলের ভেতরে স্বাভাবিক বায়ু চলাচল নিশ্চিত করতে কিটসয় পর্যন্ত বিশেষ ভেন্টিলেশন পাইপ ও ফ্যান বসানো হবে। নিরাপত্তার জন্য থাকবে ক্যামেরা, রাডার এবং তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থা।

তবে সমুদ্রের এত গভীরে পাথরের ফাটল বন্ধ করে লোনা পানি চুইয়ে পড়া ঠেকানোই প্রকৌশলীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

৪০ মিনিট কমবে যাতায়াতের সময়

নরওয়ের ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ই-৩৯ উপকূলীয় মহাসড়ক সংস্কার প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ রগফাস্ট। বর্তমানে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পারাপারসহ প্রায় ২১ ঘণ্টা সময় লাগে।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

রগফাস্ট চালু হলে বার্গেন ও স্টাভাঞ্জার শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে যাবে। প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন জানান, এটি স্থানীয় অর্থনীতি, মৎস্যশিল্প এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাপানের ‘সেইকান’ টানেল সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০ মিটার গভীরে এবং ইংল্যান্ড-ফ্রান্সের ‘চ্যানেল টানেল’ ১১৫ মিটার গভীরে অবস্থিত। তবে এগুলো কেবল রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়। সে কারণে রগফাস্ট নির্মিত হলে এটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল হিসেবে নতুন রেকর্ড গড়বে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে

আপডেটের সময়: ০৭:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমানো এবং দেশের পশ্চিম উপকূলজুড়ে ফেরিবিহীন মহাসড়ক গড়ে তুলতে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। ‘রগফাস্ট’ নামের ২৭ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৯২ মিটার গভীরে নির্মিত হচ্ছে।

নরওয়েজীয় শব্দ ‘রগাল্যান্ড’—অঞ্চলের নাম এবং ‘ফাস্টফরবিনডেলসে’—স্থায়ী সংযোগ, এই দুটি শব্দের সমন্বয়ে টানেলটির নামকরণ করা হয়েছে। প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে প্রকল্পটির কাজ শুরু হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ২০১৯ সালে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে নতুন পরিকল্পনায় ২০২১ সালের শেষ দিকে আবার নির্মাণকাজ শুরু হয়।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু!

থাকবে দুটি টিউব ও জোড়া গোলচত্বর

শুধু যানবাহন চলাচলের উপযোগী এই টানেলে দুটি আলাদা সুড়ঙ্গ বা টিউব থাকবে। প্রতিটি টিউবে থাকবে দুটি করে লেন।

প্রকল্পটির অন্যতম বিশেষত্ব হলো, সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০ মিটার গভীরে টানেলের মাঝামাঝি স্থানে তৈরি করা হবে একটি ‘ডাবল রাউন্ডঅ্যাবাউট’ বা জোড়া গোলচত্বর। এটি নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।

খননে ব্যবহার হচ্ছে বিশেষ প্রযুক্তি

টানেলটির দুই প্রান্ত থেকে একসঙ্গে খননকাজ চলছে। দুই দিকের খনন মাঝখানে এসে মাত্র ৫ সেন্টিমিটার ত্রুটিসীমার মধ্যে মিলিত করার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রকৌশলীরা।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

এ জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ লেজার স্ক্যানার। যন্ত্রটি প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের একটি ‘ডিজিটাল টুইন’ তৈরি করছে।

টানেলের ভেতরে স্বাভাবিক বায়ু চলাচল নিশ্চিত করতে কিটসয় পর্যন্ত বিশেষ ভেন্টিলেশন পাইপ ও ফ্যান বসানো হবে। নিরাপত্তার জন্য থাকবে ক্যামেরা, রাডার এবং তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থা।

তবে সমুদ্রের এত গভীরে পাথরের ফাটল বন্ধ করে লোনা পানি চুইয়ে পড়া ঠেকানোই প্রকৌশলীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

৪০ মিনিট কমবে যাতায়াতের সময়

নরওয়ের ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ই-৩৯ উপকূলীয় মহাসড়ক সংস্কার প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ রগফাস্ট। বর্তমানে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পারাপারসহ প্রায় ২১ ঘণ্টা সময় লাগে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ড্রোন কারখানা বাতিল করতে চায় সার্বিয়ার ছাত্রজোট