তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তি উঠে-পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা বা ভালোবাসা নেই। কারণ, গত ১৭ বছরে তারা দেশের সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।
তিনি বলেন, দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন সেই পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র করছে তারা। বর্তমানে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছেন, ঠিক তখনই ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
পোশাকশ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকার আলোচনা করছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।
প্রতিবেদকের নাম 





















