ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার

ধর্মীয় বাণী খচিত গয়না ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি লকেট ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময় তাঁর পরা একটি হার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। হারটিতে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’।

দীপিকার পুরোনো ছবিটি সামনে আসার পর ধর্মীয় বাণী খচিত গয়না ফ্যাশন হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ২০২২ সালে কান উৎসবে ছবিটি প্রকাশের পর এ নিয়ে উল্লেখযোগ্য কোনো বিতর্ক তৈরি হয়নি।

আরও পড়ুনঃ  বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর

ওই বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে ছিলেন দীপিকা। উৎসবে তিনি ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক ও গয়না পরেছিলেন। সেসব গয়নার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি হার।

মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটিতে আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’ খোদাই করা ছিল। এর বাংলা অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ হিসেবে তৈরি হয়েছিল গয়নাটি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে এর নকশা করা হয়।

সম্প্রতি কারিনা কাপুরের একটি লকেটে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে দীপিকার পুরোনো ছবিটিও নতুন করে আলোচনায় আসে।

কারিনার লকেট নিয়ে আপত্তি কেন?

আরও পড়ুনঃ  ৯২ কোটি টাকার চেক ডিজঅনার, অনন্ত জলিল ও স্ত্রীকে ব্যাংকের আইনি নোটিশ

২০২৬ সালের দীপাবলি উদ্‌যাপনের সময় ৩০ ক্যারেটের পান্না বসানো একটি লকেট পরেছিলেন কারিনা কাপুর খান। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। ডিজাইনার পুনীত বালানার তৈরি গয়নাটি বেইজ রঙের পাগড়ির সঙ্গে পরেছিলেন অভিনেত্রী। তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, লকেটটি ভোপালের সাবেক রাজপরিবারের সংগ্রহের অংশ।

তবে গয়নাটিতে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানান কয়েকজন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলা হয়।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াত ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

অন্যদিকে, ভোপালের কয়েকটি সংগঠন কারিনার পাশে দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে। তবে এ বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কারিনা বা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কারিনার গয়না নিয়ে আপত্তির পর দীপিকার পুরোনো ছবিটি সামনে আসায় ধর্মীয় প্রতীক ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত ফ্যাশন, ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতির মধ্যকার সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার

আপডেটের সময়: ০৮:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ধর্মীয় বাণী খচিত গয়না ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি লকেট ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময় তাঁর পরা একটি হার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। হারটিতে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’।

দীপিকার পুরোনো ছবিটি সামনে আসার পর ধর্মীয় বাণী খচিত গয়না ফ্যাশন হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ২০২২ সালে কান উৎসবে ছবিটি প্রকাশের পর এ নিয়ে উল্লেখযোগ্য কোনো বিতর্ক তৈরি হয়নি।

আরও পড়ুনঃ  হলুদ গাউনে বিশ্বমঞ্চে ঝলমলে সামিরা খান মাহি, নজর কাড়লেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে

ওই বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে ছিলেন দীপিকা। উৎসবে তিনি ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক ও গয়না পরেছিলেন। সেসব গয়নার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি হার।

মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটিতে আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’ খোদাই করা ছিল। এর বাংলা অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ হিসেবে তৈরি হয়েছিল গয়নাটি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে এর নকশা করা হয়।

সম্প্রতি কারিনা কাপুরের একটি লকেটে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে দীপিকার পুরোনো ছবিটিও নতুন করে আলোচনায় আসে।

কারিনার লকেট নিয়ে আপত্তি কেন?

আরও পড়ুনঃ  ৯২ কোটি টাকার চেক ডিজঅনার, অনন্ত জলিল ও স্ত্রীকে ব্যাংকের আইনি নোটিশ

২০২৬ সালের দীপাবলি উদ্‌যাপনের সময় ৩০ ক্যারেটের পান্না বসানো একটি লকেট পরেছিলেন কারিনা কাপুর খান। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। ডিজাইনার পুনীত বালানার তৈরি গয়নাটি বেইজ রঙের পাগড়ির সঙ্গে পরেছিলেন অভিনেত্রী। তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, লকেটটি ভোপালের সাবেক রাজপরিবারের সংগ্রহের অংশ।

তবে গয়নাটিতে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানান কয়েকজন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলা হয়।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াত ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  শোবিজে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি আলোচিত: শবনম ফারিয়া