ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে সামাজিক মাধ্যমে মানুষের কাছে দোয়া চেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। পৃথক ফেসবুক পোস্টে তারা নিজেদের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে কঠিন সময় পার করতে আল্লাহর ওপর ভরসা রাখার কথা জানিয়েছেন বর্ষা।

নায়ক-নায়িকার পরিচয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও পরিচিত অনন্ত জলিল ও বর্ষা। সম্প্রতি সাভারে তাদের শিল্পপ্রতিষ্ঠানের বিপুল ব্যাংকঋণ নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ তাদের বিলাসী জীবনযাপন ও চলচ্চিত্রে বিনিয়োগের প্রসঙ্গ তুলে ঋণ পরিশোধ নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ তাদের এই পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন অনন্ত জলিল ও বর্ষা। যারা তাদের জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক বার্তা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই দম্পতি।

নিজের ফেসবুক পোস্টে কোরআনের দুটি আয়াত উল্লেখ করে অনন্ত জলিল লিখেছেন, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি; আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

যারা সামাজিক মাধ্যমে তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্ত। তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

সমালোচকদের উদ্দেশেও নিজের বক্তব্য তুলে ধরেছেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

অন্যদিকে, বর্ষার পোস্টে উঠে এসেছে ব্যবসা-বাণিজ্যের প্রতিকূল সময়ের কথা। তিনি লিখেছেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

অনন্ত ও পরিবারের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা বলেন, মানুষের দোয়া ও ভালোবাসা তাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়। স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

এ ছাড়া দেশের প্রতিটি মানুষের শান্তি, সুস্থতা ও রিজিকে বরকত কামনা করে দোয়া করেছেন বর্ষা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান

ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

আপডেটের সময়: ০৮:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে সামাজিক মাধ্যমে মানুষের কাছে দোয়া চেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। পৃথক ফেসবুক পোস্টে তারা নিজেদের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে কঠিন সময় পার করতে আল্লাহর ওপর ভরসা রাখার কথা জানিয়েছেন বর্ষা।

নায়ক-নায়িকার পরিচয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও পরিচিত অনন্ত জলিল ও বর্ষা। সম্প্রতি সাভারে তাদের শিল্পপ্রতিষ্ঠানের বিপুল ব্যাংকঋণ নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ তাদের বিলাসী জীবনযাপন ও চলচ্চিত্রে বিনিয়োগের প্রসঙ্গ তুলে ঋণ পরিশোধ নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ তাদের এই পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন।

আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন অনন্ত জলিল ও বর্ষা। যারা তাদের জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক বার্তা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই দম্পতি।

নিজের ফেসবুক পোস্টে কোরআনের দুটি আয়াত উল্লেখ করে অনন্ত জলিল লিখেছেন, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি; আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

যারা সামাজিক মাধ্যমে তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্ত। তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

আরও পড়ুনঃ   ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা