ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায় হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ জাবেরের পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু, মিলবে যেভাবে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চাল বিক্রি নির্ভর করবে মজুতের ওপর।

আরও পড়ুনঃ  আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

এ কার্যক্রমের আওতায় একজন তৈরি পোশাকশিল্পের শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। চালের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা।

চাল কেনার জন্য শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টস প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এ বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। এজন্য ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

প্রাথমিকভাবে এ কর্মসূচি তিন মাস চলবে। এ সময়ের মধ্যে নির্ধারিত এলাকার তৈরি পোশাকশিল্পের কর্মরত শ্রমিকরা প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার

শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু, মিলবে যেভাবে

আপডেটের সময়: ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চাল বিক্রি নির্ভর করবে মজুতের ওপর।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

এ কার্যক্রমের আওতায় একজন তৈরি পোশাকশিল্পের শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। চালের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা।

চাল কেনার জন্য শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টস প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

আরও পড়ুনঃ  আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এ বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। এজন্য ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি