ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৯৮ গোপালগঞ্জে বডি-ওর্ন ক্যামেরা ও সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার; অস্ত্র-গুলি উদ্ধার পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০

শুরুতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন হৃদয়। এরপর তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন দাসও। এই দুই ব্যাটারের শতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রান করা ভারতীয় উপমহাদেশের প্রথম দল হয়েছে বাংলাদেশ। গত ১৭ বছরে জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করা প্রথম সফরকারী দলও তারা।

আরও পড়ুনঃ  মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তাওহিদ হৃদয়। লিটন দাসের ব্যাট থেকে আসে ১২০ রান।

দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন লিটন। সকালে দেখে-শুনে ব্যাটিং করে সহজেই তিন অঙ্কের ঘরে পৌঁছান এই উইকেটকিপার ব্যাটার। মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেন ১৫৪ বল।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মেহেদি হাসান মিরাজ। ধৈর্য হারিয়ে প্যাটারসনের অফ স্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগান তিনি। স্লিপে দাঁড়িয়ে থাকা মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। তাঁর ব্যাট থেকে আসে ১৬ বলে ১০ রান।

মিরাজের পর সাজঘরে ফেরেন লিটনও। সেঞ্চুরির পর দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে প্যাটারসনের কিছুটা খাটো লেংথের বলে পুল করতে গিয়ে ভুল করেন তিনি। মিডউইকেটে জানসেনের হাতে ক্যাচ দিয়ে ১২০ রান করে আউট হন লিটন।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

৩৭০ রানে অষ্টম উইকেট হারানোর পর বাংলাদেশের ৪০০ রান ছোঁয়া কঠিন মনে হচ্ছিল। তবে শেষ দিকে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের কার্যকর ব্যাটিংয়ে সেই লক্ষ্য পূরণ হয়। তাসকিন করেন ১৭ রান, আর হাসান মাহমুদের সংগ্রহ ১৬ রান। শেষ পর্যন্ত ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলটির সর্বোচ্চ ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ৭০ রান দিয়ে ৫ উইকেট নেন। প্যাটারসন ৯২ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০

আপডেটের সময়: ০৪:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শুরুতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন হৃদয়। এরপর তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন দাসও। এই দুই ব্যাটারের শতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রান করা ভারতীয় উপমহাদেশের প্রথম দল হয়েছে বাংলাদেশ। গত ১৭ বছরে জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করা প্রথম সফরকারী দলও তারা।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তাওহিদ হৃদয়। লিটন দাসের ব্যাট থেকে আসে ১২০ রান।

দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন লিটন। সকালে দেখে-শুনে ব্যাটিং করে সহজেই তিন অঙ্কের ঘরে পৌঁছান এই উইকেটকিপার ব্যাটার। মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেন ১৫৪ বল।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মেহেদি হাসান মিরাজ। ধৈর্য হারিয়ে প্যাটারসনের অফ স্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগান তিনি। স্লিপে দাঁড়িয়ে থাকা মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। তাঁর ব্যাট থেকে আসে ১৬ বলে ১০ রান।

মিরাজের পর সাজঘরে ফেরেন লিটনও। সেঞ্চুরির পর দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে প্যাটারসনের কিছুটা খাটো লেংথের বলে পুল করতে গিয়ে ভুল করেন তিনি। মিডউইকেটে জানসেনের হাতে ক্যাচ দিয়ে ১২০ রান করে আউট হন লিটন।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত