ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বন্দরে ৩ নম্বর সংকেত, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ শন পোলক আইসিজের রায়ে গণহত্যায় মিয়ানমার দায়ী, উচ্ছ্বসিত রোহিঙ্গারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ জিহ্বার সংযম ও সদ্ব্যবহার: নেক আমল অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ শন পোলক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচে বাংলাদেশ হারলেও পেসার হাসান মাহমুদের বোলিংয়ের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার শন পোলক।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। ব্যাটারদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি, গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কোনো জুটিও। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ

তবে ম্যাচ শেষে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধতার কথা জানান শন পোলক। চলতি সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা পোলকের নজর প্রথম হাসানের দিকে পড়ে ২০২৪ সালে বাংলাদেশের সফরেই। জোহানেসবার্গ টেস্টে তাঁর বোলিং দেখে সেই মুগ্ধতা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

হাসানকে নিয়ে পোলক বলেন, ‘বাংলাদেশেই তাকে দেখে মনে হয়েছে, ওর মধ্যে কিছু আছে। দারুণ নিয়ন্ত্রণ, সঙ্গে হাতের পজিশনও ভালো। ক্যাচ মিস বা অন্য কিছু না হলে সে অনায়াসে ৪-৫ উইকেট নিতে পারত। দারুণ একজন প্রতিভা। সামনে আরও উইকেট নেবে সে। তার বোলিংয়ে দারুণ নিয়ন্ত্রণ রয়েছে।’

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন পোলক। প্রথম ইনিংসে ৪০০ রান করেও ম্যাচে সুবিধাজনক অবস্থান ধরে রাখতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ শন পোলক

আপডেটের সময়: ০৮:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচে বাংলাদেশ হারলেও পেসার হাসান মাহমুদের বোলিংয়ের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার শন পোলক।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। ব্যাটারদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি, গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কোনো জুটিও। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ

তবে ম্যাচ শেষে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধতার কথা জানান শন পোলক। চলতি সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা পোলকের নজর প্রথম হাসানের দিকে পড়ে ২০২৪ সালে বাংলাদেশের সফরেই। জোহানেসবার্গ টেস্টে তাঁর বোলিং দেখে সেই মুগ্ধতা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি

হাসানকে নিয়ে পোলক বলেন, ‘বাংলাদেশেই তাকে দেখে মনে হয়েছে, ওর মধ্যে কিছু আছে। দারুণ নিয়ন্ত্রণ, সঙ্গে হাতের পজিশনও ভালো। ক্যাচ মিস বা অন্য কিছু না হলে সে অনায়াসে ৪-৫ উইকেট নিতে পারত। দারুণ একজন প্রতিভা। সামনে আরও উইকেট নেবে সে। তার বোলিংয়ে দারুণ নিয়ন্ত্রণ রয়েছে।’

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত