ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিশুদের শিক্ষা ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

জাতীয় বাজেটে নানা ধরনের আর্থিক চাপ থাকলেও শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বরাদ্দ সুরক্ষিত রাখার পাশাপাশি তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। এ জন্য এশিয়ার দেশগুলোর সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি এ আহ্বান জানান।

‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক সংলাপে শিশুদের উন্নয়নে টেকসই ও কার্যকর অর্থায়নের ওপর গুরুত্ব দেন মাহ্‌দী আমিন।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয়কে সাধারণ খরচ হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ কোনোভাবেই সংকুচিত করা উচিত নয়।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

মাহ্‌দী আমিন আরও বলেন, এশিয়ার ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে শিশুদের রেখেই প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও আত্মমর্যাদাশীল সমাজ গড়তে আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের বাইরে গিয়ে টেকসই ও মানবিক আগামী গড়তে শিশুদের জন্য সুনির্দিষ্ট ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাহ্‌দী আমিন। আলোচনা সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যান। উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী ও চিফ স্ট্র্যাটেজি অফিসার প্যাট্রিক হেইডেন।

ইউসুফ রাজা গিলানি জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় কীভাবে টেকসই অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

আঞ্চলিক এই সংলাপে এশিয়ার বিভিন্ন দেশের সরকারি নীতিনির্ধারক, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বেসরকারি খাতের অংশীদার এবং শিশু অধিকারকর্মীরা অংশ নেন। জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় টেকসই অর্থায়ন নিশ্চিত করার উপায় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

সংলাপে আরও বক্তব্য দেন নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত রেলিন সিয়ালে তাগালোয়া লিউফালানি, ইন্টার পার্লামেন্টারি স্পিকারস কনফারেন্সের মহাসচিব ও প্রতিনিধিদলের প্রধান এক নাথ ঢাকাল, থাইল্যান্ডে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ই.এ.এস. বিজয়ন্তী এদিরিসিংহে, নেপালের শিক্ষামন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল, চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডপশনের পরিচালক নি চুনশিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারি প্রাবোও।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

শিশুদের শিক্ষা ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

আপডেটের সময়: ০৯:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জাতীয় বাজেটে নানা ধরনের আর্থিক চাপ থাকলেও শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বরাদ্দ সুরক্ষিত রাখার পাশাপাশি তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। এ জন্য এশিয়ার দেশগুলোর সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি এ আহ্বান জানান।

‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক সংলাপে শিশুদের উন্নয়নে টেকসই ও কার্যকর অর্থায়নের ওপর গুরুত্ব দেন মাহ্‌দী আমিন।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয়কে সাধারণ খরচ হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ কোনোভাবেই সংকুচিত করা উচিত নয়।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

মাহ্‌দী আমিন আরও বলেন, এশিয়ার ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে শিশুদের রেখেই প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও আত্মমর্যাদাশীল সমাজ গড়তে আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের বাইরে গিয়ে টেকসই ও মানবিক আগামী গড়তে শিশুদের জন্য সুনির্দিষ্ট ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।

আরও পড়ুনঃ  রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস

অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাহ্‌দী আমিন। আলোচনা সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যান। উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী ও চিফ স্ট্র্যাটেজি অফিসার প্যাট্রিক হেইডেন।

ইউসুফ রাজা গিলানি জাতীয় বাজেট ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষায় কীভাবে টেকসই অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের