ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ

ভারতের দশম শিরোপা, পাকিস্তানের অভাবনীয় উত্থান আর বাংলাদেশের স্বপ্নভঙ্গ—এসবের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকায় অনুষ্ঠিত ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টজুড়ে ছিল ভিএআরের নাটকীয়তা, টিকিট নিয়ে বিতর্ক, গ্যালারিতে দর্শক-সংকট এবং ভারত-পাকিস্তানের বিরল সৌহার্দ্যের দৃশ্য।

মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়েছে ভারত। দ্বিতীয় সারির দল নিয়েও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দলটি।

সাফে ভারতের ফাইনালে ওঠা ও শিরোপা জয়ের ধারাবাহিকতা এবারও অক্ষুণ্ন থাকল। ফিফা উইন্ডোর বাইরে প্রতিযোগিতা শুরু হওয়ায় ভারতের মূল দলের অনেক ফুটবলারকে পাননি কোচ নওশাদ মুসা। মূল দল তখন নিউজিল্যান্ড সফরে ছিল। ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৭ জন ফুটবলার নিয়ে ৩-২ গোলে জিতেছিল ভারত। পরে দুজন মূল দলে ডাক পান এবং একজন ক্লাবে ফিরে যান। নতুন কয়েকজন যোগ দিলেও মালদ্বীপ, ভুটান ও ফাইনালে মাত্র ২০ জন ফুটবলার নিয়েই খেলেছে দলটি।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

বাংলাদেশের স্বপ্নভঙ্গ

২০০৫ সালের পর এবারও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলীসহ আট প্রবাসী ফুটবলারকে নিয়ে ২০০৩ সালের শিরোপা জয়ের স্মৃতি ফেরানোর স্বপ্ন দেখেছিল দলটি। কিন্তু তিন ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল তিন রকম।

হামজা ও ফারহানকে ছাড়া ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে জয় পেলেও দলের খেলা ছিল বিবর্ণ। এরপর শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ৮৬ মিনিটে আবদুল সামাদ শাহের করা গোলেই ভেঙে যায় স্বাগতিকদের ফাইনালে ওঠার স্বপ্ন।

পাকিস্তানের অভাবনীয় উত্থান

এবারের টুর্নামেন্টে বড় চমক ছিল পাকিস্তান। ক্রিকেট, হকি ও স্কোয়াশের দেশটি ফুটবলেও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। প্রথম দুই ম্যাচে পূর্ণ শক্তির দল না পেলেও বাংলাদেশের বিপক্ষে প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়েন কোচ নরবের্তো সোলানো, যিনি একসময় দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ছিলেন।

আরও পড়ুনঃ  প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

প্রথমবারের মতো ফাইনালে উঠে ভারতকে বেশ চাপে ফেলেছিল পাকিস্তান। আলমগীর গাজির গোলে এগিয়েও যায় দলটি। তবে ভিএআরের সহায়তায় জুনায়েদ শাহ লাল কার্ড দেখার পর ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যায়। পরে সুহাইল ভাট ও সন্দীপ মান্ডির গোলে জয় নিশ্চিত করে ভারত।

ভিএআর ও অন্যান্য দলের পারফরম্যান্স

এবারের প্রতিযোগিতায় ইতিবাচক সংযোজন ছিল থাইল্যান্ড থেকে পরিচালিত ভিএআর লাইট প্রযুক্তি। দুই সেমিফাইনাল ও ফাইনালে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। ভারত-ভুটান ম্যাচে ভিএআরের মাধ্যমে দুটি সিদ্ধান্ত ভুটানের পক্ষে যায়। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অবশ্য প্রযুক্তিটির প্রয়োজন হয়নি। তবে ফাইনালের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিএআর।

মালদ্বীপের ফুটবলের সোনালি দিন এখন অতীত। আলী আশফাকের উত্তরসূরিরা দুই ম্যাচে চার গোল হজম করে গোলশূন্য বিদায় নিয়েছে। দেড় যুগ পর সেমিফাইনালে ওঠা ভুটান অবশ্য ভারতকে চাপে ফেলেছিল। অন্যদিকে প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভরশীল শ্রীলঙ্কা প্রত্যাশা পূরণ করতে পারেনি। দলটির কোচের রেফারিং নিয়ে বিতর্কিত মন্তব্য ও শাস্তিও আলোচনায় ছিল।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

ঘরোয়া ফুটবলে বিনিয়োগের তাগিদ

পাকিস্তানের কোচ সোলানো প্রবাসী ফুটবলারদের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন। তাঁর মতে, পাকিস্তানের লিগ অনিয়মিত, বাংলাদেশের লিগ নিয়মিত হলেও এর মান নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে ভারতের উন্নত লিগের সুফল জাতীয় দলের পারফরম্যান্সেও স্পষ্ট।

টিকিট বিতর্কের মধ্যে ভারত-পাকিস্তানের সৌহার্দ্য

ফাইনালের টিকিটের দাম এক হাজার টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হলেও গ্যালারি পূর্ণ হয়নি। তবে মাঠে রাজনৈতিক বৈরিতার বিপরীতে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের করমর্দন এবং ফাইনালে একে অপরকে সম্মান জানাতে দুই দলের সদস্যদের দুই পাশে দাঁড়ানোর দৃশ্য ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

সব মিলিয়ে শিরোপা ধরে রেখে ভারত ইতিহাস গড়লেও বাংলাদেশের অপূর্ণ স্বপ্ন, পাকিস্তানের উত্থান এবং নানা বিতর্কের স্মৃতি নিয়েই পর্দা নেমেছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ

আপডেটের সময়: ০৯:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ভারতের দশম শিরোপা, পাকিস্তানের অভাবনীয় উত্থান আর বাংলাদেশের স্বপ্নভঙ্গ—এসবের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকায় অনুষ্ঠিত ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টজুড়ে ছিল ভিএআরের নাটকীয়তা, টিকিট নিয়ে বিতর্ক, গ্যালারিতে দর্শক-সংকট এবং ভারত-পাকিস্তানের বিরল সৌহার্দ্যের দৃশ্য।

মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়েছে ভারত। দ্বিতীয় সারির দল নিয়েও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দলটি।

সাফে ভারতের ফাইনালে ওঠা ও শিরোপা জয়ের ধারাবাহিকতা এবারও অক্ষুণ্ন থাকল। ফিফা উইন্ডোর বাইরে প্রতিযোগিতা শুরু হওয়ায় ভারতের মূল দলের অনেক ফুটবলারকে পাননি কোচ নওশাদ মুসা। মূল দল তখন নিউজিল্যান্ড সফরে ছিল। ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৭ জন ফুটবলার নিয়ে ৩-২ গোলে জিতেছিল ভারত। পরে দুজন মূল দলে ডাক পান এবং একজন ক্লাবে ফিরে যান। নতুন কয়েকজন যোগ দিলেও মালদ্বীপ, ভুটান ও ফাইনালে মাত্র ২০ জন ফুটবলার নিয়েই খেলেছে দলটি।

আরও পড়ুনঃ  শিশুদের শিক্ষা ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের

বাংলাদেশের স্বপ্নভঙ্গ

২০০৫ সালের পর এবারও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলীসহ আট প্রবাসী ফুটবলারকে নিয়ে ২০০৩ সালের শিরোপা জয়ের স্মৃতি ফেরানোর স্বপ্ন দেখেছিল দলটি। কিন্তু তিন ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল তিন রকম।

হামজা ও ফারহানকে ছাড়া ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে জয় পেলেও দলের খেলা ছিল বিবর্ণ। এরপর শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ৮৬ মিনিটে আবদুল সামাদ শাহের করা গোলেই ভেঙে যায় স্বাগতিকদের ফাইনালে ওঠার স্বপ্ন।

পাকিস্তানের অভাবনীয় উত্থান

এবারের টুর্নামেন্টে বড় চমক ছিল পাকিস্তান। ক্রিকেট, হকি ও স্কোয়াশের দেশটি ফুটবলেও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। প্রথম দুই ম্যাচে পূর্ণ শক্তির দল না পেলেও বাংলাদেশের বিপক্ষে প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়েন কোচ নরবের্তো সোলানো, যিনি একসময় দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ছিলেন।

আরও পড়ুনঃ  প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

প্রথমবারের মতো ফাইনালে উঠে ভারতকে বেশ চাপে ফেলেছিল পাকিস্তান। আলমগীর গাজির গোলে এগিয়েও যায় দলটি। তবে ভিএআরের সহায়তায় জুনায়েদ শাহ লাল কার্ড দেখার পর ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যায়। পরে সুহাইল ভাট ও সন্দীপ মান্ডির গোলে জয় নিশ্চিত করে ভারত।

ভিএআর ও অন্যান্য দলের পারফরম্যান্স

এবারের প্রতিযোগিতায় ইতিবাচক সংযোজন ছিল থাইল্যান্ড থেকে পরিচালিত ভিএআর লাইট প্রযুক্তি। দুই সেমিফাইনাল ও ফাইনালে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। ভারত-ভুটান ম্যাচে ভিএআরের মাধ্যমে দুটি সিদ্ধান্ত ভুটানের পক্ষে যায়। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অবশ্য প্রযুক্তিটির প্রয়োজন হয়নি। তবে ফাইনালের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিএআর।

মালদ্বীপের ফুটবলের সোনালি দিন এখন অতীত। আলী আশফাকের উত্তরসূরিরা দুই ম্যাচে চার গোল হজম করে গোলশূন্য বিদায় নিয়েছে। দেড় যুগ পর সেমিফাইনালে ওঠা ভুটান অবশ্য ভারতকে চাপে ফেলেছিল। অন্যদিকে প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভরশীল শ্রীলঙ্কা প্রত্যাশা পূরণ করতে পারেনি। দলটির কোচের রেফারিং নিয়ে বিতর্কিত মন্তব্য ও শাস্তিও আলোচনায় ছিল।

আরও পড়ুনঃ  রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস