ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা

ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা। প্রয়োজনীয় পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন পাওয়ার পর বুধবার নিজের প্রার্থিতা নিশ্চিত করেন ৬৮ বছর বয়সি এই সংগঠক। ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম জাপানি হিসেবেও ইতিহাস গড়েছেন তিনি।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সংস্থাটির নতুন সভাপতি। নিয়ম অনুযায়ী, নির্বাচনের চার মাস আগে বুধবার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৫৯ মিনিটে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।

চতুর্থ মেয়াদে দায়িত্ব ধরে রাখার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান সভাপতি ইনফান্তিনো। তার বিপক্ষে লড়াইয়ে নামা তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাপানের সাবেক জাতীয় দলের ফুটবলার হওয়ার পাশাপাশি যুব দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ নভেম্বর ফিফার কাছে চিঠি পাঠিয়ে তাশিমাকে সভাপতি পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

সুশাসন ও স্বচ্ছতায় গুরুত্ব তাশিমার

মনোনয়ন পাওয়ার পর জেএফএ সভাপতি সুনেয়াসু মিয়ামোতো এবং বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাশিমা। প্রার্থিতার জন্য প্রয়োজনীয় সমর্থন দেওয়ায় পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নিজের নির্বাচনী লক্ষ্য সম্পর্কে তাশিমা বলেন, ফিফাকে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চান তিনি। বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সংস্থাটির ভূমিকা আরও শক্তিশালী করাও তার অন্যতম উদ্দেশ্য।

তার মতে, ফিফার নেতৃত্বে প্রথমেই সুশাসন নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনা প্রয়োজন। এ দুটি বিষয় প্রতিষ্ঠিত হলে পরবর্তী সময়ে অন্যান্য নীতিগত উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।

কোন পাঁচটি দেশের সমর্থন পেয়েছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তাশিমা। বুধবার থাইল্যান্ডে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, পরবর্তী সময়ে সমর্থনকারী দেশগুলোর নাম জানাবেন।

আরও পড়ুনঃ  জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ

ইনফান্তিনোর বিপক্ষে আরও দুই প্রার্থী

তাশিমা ছাড়াও ফিফা সভাপতি পদের দৌড়ে রয়েছেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগা এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।

সম্প্রতি বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে নতুন একটি প্রতিষ্ঠান গঠন এবং সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। শেষ পর্যন্ত উদ্যোগটি বাস্তবায়িত না হলেও পরিকল্পনাটি যেভাবে পরিচালিত হয়েছিল, তা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে দুঃখ প্রকাশ করেন সুইস এই কর্মকর্তা।

নির্বাচনী লড়াইয়ে নিজের অবস্থান খুব একটা শক্তিশালী নয় বলেও স্বীকার করেছেন তাশিমা। ভোটারদের সমর্থন পেতে কৌশল নির্ধারণ, নির্বাচনী ইশতেহার তৈরি এবং নিজের পরিকল্পনা তুলে ধরার বিষয়ে সতর্কভাবে এগোতে চান তিনি।

অন্যদিকে, উয়েফার সমর্থন নিয়ে নির্বাচনে আসা ফিলিপ দিয়ালো জানিয়েছেন, নির্বাচনী প্রচারে ঐক্য গড়ে তুলতে তাশিমার সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তাশিমা বলেন, দিয়ালোর সঙ্গে এখনো সরাসরি আলোচনা হয়নি। তবে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে পরোক্ষ যোগাযোগ হয়েছে। ভবিষ্যতে দিয়ালোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহও রয়েছে তার।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

এএফসির সমর্থন ইনফান্তিনোর প্রতি

তাশিমার প্রার্থিতা জাপান ও এশীয় ফুটবলে নতুন আলোচনা তৈরি করলেও আঞ্চলিক সংস্থা এএফসি ইতোমধ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন ঘোষণা করেছে।

গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা প্রকাশ্যে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেন। এর আগে অবশ্য ফিফার টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনার সমালোচনা করেছিলেন তিনি।

বুধবার নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শেখ সালমান জানান, এএফসি আগেই তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে। এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভা এবং অক্টোবরে টোকিও কংগ্রেস—উভয় জায়গাতেই ইনফান্তিনোর প্রতি সমর্থনের কথা জানানো হয়েছে।

নির্বাচনের আগে প্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাই করবে ফিফা। কংগ্রেসের অন্তত এক মাস আগে সদস্য দেশগুলোর কাছে চূড়ান্ত প্রার্থীদের তালিকা পাঠানো হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা

আপডেটের সময়: ০৪:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা। প্রয়োজনীয় পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন পাওয়ার পর বুধবার নিজের প্রার্থিতা নিশ্চিত করেন ৬৮ বছর বয়সি এই সংগঠক। ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম জাপানি হিসেবেও ইতিহাস গড়েছেন তিনি।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সংস্থাটির নতুন সভাপতি। নিয়ম অনুযায়ী, নির্বাচনের চার মাস আগে বুধবার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৫৯ মিনিটে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।

চতুর্থ মেয়াদে দায়িত্ব ধরে রাখার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান সভাপতি ইনফান্তিনো। তার বিপক্ষে লড়াইয়ে নামা তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাপানের সাবেক জাতীয় দলের ফুটবলার হওয়ার পাশাপাশি যুব দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ নভেম্বর ফিফার কাছে চিঠি পাঠিয়ে তাশিমাকে সভাপতি পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

সুশাসন ও স্বচ্ছতায় গুরুত্ব তাশিমার

মনোনয়ন পাওয়ার পর জেএফএ সভাপতি সুনেয়াসু মিয়ামোতো এবং বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাশিমা। প্রার্থিতার জন্য প্রয়োজনীয় সমর্থন দেওয়ায় পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নিজের নির্বাচনী লক্ষ্য সম্পর্কে তাশিমা বলেন, ফিফাকে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চান তিনি। বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সংস্থাটির ভূমিকা আরও শক্তিশালী করাও তার অন্যতম উদ্দেশ্য।

তার মতে, ফিফার নেতৃত্বে প্রথমেই সুশাসন নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনা প্রয়োজন। এ দুটি বিষয় প্রতিষ্ঠিত হলে পরবর্তী সময়ে অন্যান্য নীতিগত উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।

কোন পাঁচটি দেশের সমর্থন পেয়েছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তাশিমা। বুধবার থাইল্যান্ডে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, পরবর্তী সময়ে সমর্থনকারী দেশগুলোর নাম জানাবেন।

আরও পড়ুনঃ  প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

ইনফান্তিনোর বিপক্ষে আরও দুই প্রার্থী

তাশিমা ছাড়াও ফিফা সভাপতি পদের দৌড়ে রয়েছেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগা এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।

সম্প্রতি বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে নতুন একটি প্রতিষ্ঠান গঠন এবং সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। শেষ পর্যন্ত উদ্যোগটি বাস্তবায়িত না হলেও পরিকল্পনাটি যেভাবে পরিচালিত হয়েছিল, তা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে দুঃখ প্রকাশ করেন সুইস এই কর্মকর্তা।

নির্বাচনী লড়াইয়ে নিজের অবস্থান খুব একটা শক্তিশালী নয় বলেও স্বীকার করেছেন তাশিমা। ভোটারদের সমর্থন পেতে কৌশল নির্ধারণ, নির্বাচনী ইশতেহার তৈরি এবং নিজের পরিকল্পনা তুলে ধরার বিষয়ে সতর্কভাবে এগোতে চান তিনি।

অন্যদিকে, উয়েফার সমর্থন নিয়ে নির্বাচনে আসা ফিলিপ দিয়ালো জানিয়েছেন, নির্বাচনী প্রচারে ঐক্য গড়ে তুলতে তাশিমার সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তাশিমা বলেন, দিয়ালোর সঙ্গে এখনো সরাসরি আলোচনা হয়নি। তবে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে পরোক্ষ যোগাযোগ হয়েছে। ভবিষ্যতে দিয়ালোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহও রয়েছে তার।

আরও পড়ুনঃ  ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের