ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারাদেশে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক নোটে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ওই নোট অনুযায়ী, হামলা ও অগ্নিসংযোগের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে—আটটি। দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটনা ঘটেছে গাজীপুরে। এ ছাড়া ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘট ছিল। এরপর আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

গ্রামীণ ব্যাংকের তথ্য বলছে, ৭২টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার। এর মধ্যে গতকাল বুধবার দিবাগত রাতে সর্বোচ্চ ৩০টি ঘটনা ঘটে। এর আগের দিন মঙ্গলবার ঘটেছে ১৯টি।

আরও পড়ুনঃ  ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে

এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুধু মাঠপর্যায়ের শাখা নয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়।

নিরীক্ষার তথ্য অনুযায়ী, পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া এবং পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা ছাড়াও সাতটি ঘটনায় হামলাকারীরা ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া কিংবা ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি।

এ ছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে। দুটি ঘটনায় কেরোসিন, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্য অনুযায়ী, হামলা ও অগ্নিসংযোগের সাতটি ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। এর মধ্যে ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলছে।

ব্যাংক কর্তৃপক্ষের উদ্বেগ ও নিন্দা

বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; এর ফলে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে আগুন দেওয়া হচ্ছে, বিজ্ঞপ্তিতে সেই প্রশ্নও তোলা হয়েছে।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে সারাদেশে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

পাশাপাশি যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। সঠিক তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণ ব্যাংকের শাখা বা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে

আপডেটের সময়: ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারাদেশে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক নোটে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ওই নোট অনুযায়ী, হামলা ও অগ্নিসংযোগের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে—আটটি। দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটনা ঘটেছে গাজীপুরে। এ ছাড়া ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘট ছিল। এরপর আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

গ্রামীণ ব্যাংকের তথ্য বলছে, ৭২টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার। এর মধ্যে গতকাল বুধবার দিবাগত রাতে সর্বোচ্চ ৩০টি ঘটনা ঘটে। এর আগের দিন মঙ্গলবার ঘটেছে ১৯টি।

আরও পড়ুনঃ  মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২

এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুধু মাঠপর্যায়ের শাখা নয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়।

নিরীক্ষার তথ্য অনুযায়ী, পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া এবং পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা ছাড়াও সাতটি ঘটনায় হামলাকারীরা ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া কিংবা ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি।

এ ছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে। দুটি ঘটনায় কেরোসিন, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্য অনুযায়ী, হামলা ও অগ্নিসংযোগের সাতটি ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। এর মধ্যে ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলছে।

ব্যাংক কর্তৃপক্ষের উদ্বেগ ও নিন্দা

বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; এর ফলে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে আগুন দেওয়া হচ্ছে, বিজ্ঞপ্তিতে সেই প্রশ্নও তোলা হয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী