ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

রোগীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করে জমা রেজিস্টারে কম অর্থ দেখানো, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গোপন কক্ষ থেকে আট লাখ ৮২ হাজার টাকা উদ্ধারের ঘটনায় প্রক্রিয়াগত অসংগতি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগসংক্রান্ত দুর্নীতি এবং রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাতের অভিযোগে পৃথক চারটি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের চার স্থানে এসব অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা ও অনিয়মের তথ্য পাওয়া গেছে।

মাধবপুর হাসপাতালে ফি আদায়ে অসংগতি

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হয়রানি, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই কর্মচারী নিয়োগ, সিজার অপারেশন ও কেবিনের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদকের হবিগঞ্জ কার্যালয়।

অভিযানকালে হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে দলটি। সেখানে দেখা যায়, এক্স-রে বিভাগে তিনজন এবং প্যাথলজি বিভাগে দুজন টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন। তবে তাদের সংশ্লিষ্ট কাজের কোনো সনদ বা অভিজ্ঞতা নেই। তাদের কোনো প্রাতিষ্ঠানিক কিংবা আউটসোর্সিং নিয়োগপত্রও পাওয়া যায়নি। ব্যক্তিগত উদ্যোগে তারা এসব কাজে নিয়োজিত হয়েছেন বলে অভিযানকালে জানা যায়।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ভারতীয় নাগরিকসহ মানব পাচারের অভিযোগে ৭ জন আটক

পরিদর্শনে এক্স-রে বিভাগের ফি আদায়ের হিসাবেও অসংগতি পাওয়া গেছে। প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে পরীক্ষার ফি নেওয়া হলেও জমা রেজিস্টারে দৈনিক মাত্র একজন রোগীর ফি জমার তথ্য রয়েছে। প্যাথলজি বিভাগেও বিভিন্ন পরীক্ষার বিপরীতে আদায় করা ফির তুলনায় রেজিস্টারে উল্লেখযোগ্য পরিমাণ কম অর্থ জমার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহের ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযানকালে ফি আদায়ের রশিদের মুড়ি, রেজিস্টার ও অভিযোগসংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র জব্দ করা হয়। এসব নথি বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেবে অভিযান পরিচালনাকারী দল।

খাগড়াছড়িতে গোপন কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়ে ঘুষ আদায়, প্রকল্প বাস্তবায়নে হয়রানি, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং পরিষদের কক্ষে গোপনে নগদ অর্থ রাখার অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির একটি দল।

আরও পড়ুনঃ  এক সপ্তাহে এসআরবির অভিযানে গ্রেফতার ৩৯২

দুদকের তথ্যমতে, দুর্নীতি ও অসদাচরণের দায়ে অপসারিত সাবেক চেয়ারম্যানের গোপন কক্ষ থেকে গত বছরের ৯ জুলাই আট লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। ওই অর্থ উদ্ধারের ঘটনার নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পেয়েছে অভিযান পরিচালনাকারী দল। তবে অর্থ উদ্ধারের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে প্রতীয়মান হয়েছে।

অন্যদিকে, মাস্টারদা সূর্যসেন গণপাঠাগার কেন্দ্রের উদ্যোগে বাস্তবায়িত ‘গ্রুপভিত্তিক বই পড়া কর্মসূচি’ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেও বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া গেছে। সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ ও আর্থিক সুবিধা নিয়ে অভিযোগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধি ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে রাজস্ব খাতে স্থানান্তরের অভিযোগেও অভিযান চালিয়েছে দুদক।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

অভিযোগে বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে এসব কর্মকর্তা-কর্মচারীকে বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এতে সরকারি অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট দল রাজধানীর নিকুঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে যায়। সেখানে অভিযোগসংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। নথিগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভাতা আত্মসাতের অভিযোগ

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা না দিয়ে হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগেও অভিযান চালিয়েছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী।

অভিযানকালে দলটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। এসব নথি পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে অভিযান পরিচালনাকারী দল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন

আপডেটের সময়: ০৯:২৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোগীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করে জমা রেজিস্টারে কম অর্থ দেখানো, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গোপন কক্ষ থেকে আট লাখ ৮২ হাজার টাকা উদ্ধারের ঘটনায় প্রক্রিয়াগত অসংগতি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগসংক্রান্ত দুর্নীতি এবং রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাতের অভিযোগে পৃথক চারটি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের চার স্থানে এসব অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা ও অনিয়মের তথ্য পাওয়া গেছে।

মাধবপুর হাসপাতালে ফি আদায়ে অসংগতি

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হয়রানি, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই কর্মচারী নিয়োগ, সিজার অপারেশন ও কেবিনের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদকের হবিগঞ্জ কার্যালয়।

অভিযানকালে হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে দলটি। সেখানে দেখা যায়, এক্স-রে বিভাগে তিনজন এবং প্যাথলজি বিভাগে দুজন টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন। তবে তাদের সংশ্লিষ্ট কাজের কোনো সনদ বা অভিজ্ঞতা নেই। তাদের কোনো প্রাতিষ্ঠানিক কিংবা আউটসোর্সিং নিয়োগপত্রও পাওয়া যায়নি। ব্যক্তিগত উদ্যোগে তারা এসব কাজে নিয়োজিত হয়েছেন বলে অভিযানকালে জানা যায়।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

পরিদর্শনে এক্স-রে বিভাগের ফি আদায়ের হিসাবেও অসংগতি পাওয়া গেছে। প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে পরীক্ষার ফি নেওয়া হলেও জমা রেজিস্টারে দৈনিক মাত্র একজন রোগীর ফি জমার তথ্য রয়েছে। প্যাথলজি বিভাগেও বিভিন্ন পরীক্ষার বিপরীতে আদায় করা ফির তুলনায় রেজিস্টারে উল্লেখযোগ্য পরিমাণ কম অর্থ জমার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহের ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযানকালে ফি আদায়ের রশিদের মুড়ি, রেজিস্টার ও অভিযোগসংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র জব্দ করা হয়। এসব নথি বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেবে অভিযান পরিচালনাকারী দল।

খাগড়াছড়িতে গোপন কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়ে ঘুষ আদায়, প্রকল্প বাস্তবায়নে হয়রানি, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং পরিষদের কক্ষে গোপনে নগদ অর্থ রাখার অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির একটি দল।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

দুদকের তথ্যমতে, দুর্নীতি ও অসদাচরণের দায়ে অপসারিত সাবেক চেয়ারম্যানের গোপন কক্ষ থেকে গত বছরের ৯ জুলাই আট লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। ওই অর্থ উদ্ধারের ঘটনার নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পেয়েছে অভিযান পরিচালনাকারী দল। তবে অর্থ উদ্ধারের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে প্রতীয়মান হয়েছে।

অন্যদিকে, মাস্টারদা সূর্যসেন গণপাঠাগার কেন্দ্রের উদ্যোগে বাস্তবায়িত ‘গ্রুপভিত্তিক বই পড়া কর্মসূচি’ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেও বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া গেছে। সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ ও আর্থিক সুবিধা নিয়ে অভিযোগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধি ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে রাজস্ব খাতে স্থানান্তরের অভিযোগেও অভিযান চালিয়েছে দুদক।

আরও পড়ুনঃ  পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে