ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

আওয়ামী লীগের বিরুদ্ধে ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এত হত্যাকাণ্ডের পরও দলটির নেতাকর্মীদের রক্ততৃষ্ণা মেটেনি। তিনি অভিযোগ করেন, সেই তৃষ্ণা মেটাতেই একের পর এক পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং মানুষ হত্যার ঘটনা ঘটানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে রিজভী বর্তমানে যশোরে অবস্থান করছেন।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুন হয়েছেন বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, যারা বেআইনি কাজ করবে, আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় আনবে। আদালত বিচার করে শাস্তি দেবে। তবে বিএনপি রাজপথ, গলিপথ কিংবা মেঠোপথ ছাড়বে না। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আহ্বান জানানো হবে।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

বর্তমান সরকার সুনামের সঙ্গে দেশ পরিচালনা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এখন আর আগের মতো ব্যাংকের টাকা পাচার ও জমি দখল করে বিত্তবৈভব গড়ে তোলার পরিবেশ নেই। গুম-খুনের সংস্কৃতির অবসান হয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।

রিজভী আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণের ম্যান্ডেটে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার উদ্যোগ নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নেও কাজ চলছে।

আরও পড়ুনঃ  বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

এ বিষয়ে বিএনপির কিছু ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় নিষ্পত্তির জন্য সংসদে বিরোধী দলকে ডাকা হয়েছে। দ্রুতই এর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

আপডেটের সময়: ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের বিরুদ্ধে ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এত হত্যাকাণ্ডের পরও দলটির নেতাকর্মীদের রক্ততৃষ্ণা মেটেনি। তিনি অভিযোগ করেন, সেই তৃষ্ণা মেটাতেই একের পর এক পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং মানুষ হত্যার ঘটনা ঘটানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

আরও পড়ুনঃ  বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে রিজভী বর্তমানে যশোরে অবস্থান করছেন।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুন হয়েছেন বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, যারা বেআইনি কাজ করবে, আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় আনবে। আদালত বিচার করে শাস্তি দেবে। তবে বিএনপি রাজপথ, গলিপথ কিংবা মেঠোপথ ছাড়বে না। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আহ্বান জানানো হবে।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

বর্তমান সরকার সুনামের সঙ্গে দেশ পরিচালনা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এখন আর আগের মতো ব্যাংকের টাকা পাচার ও জমি দখল করে বিত্তবৈভব গড়ে তোলার পরিবেশ নেই। গুম-খুনের সংস্কৃতির অবসান হয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।

রিজভী আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণের ম্যান্ডেটে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার উদ্যোগ নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নেও কাজ চলছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর