
দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ৩৯২ জন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে একাধিক অভিযান পরিচালনা করেছে এসআরবি। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া খুলনার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ এক নারীকে আটক করা হয়েছে।
ব্রিফিংয়ে ডিসেম্বর মাসকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই বলেও জানান এসআরবির এই উইং কমান্ডার।
প্রতিবেদকের নাম 























