ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। মাত্র ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।

পঞ্চম দিনের প্রথম সেশনেই শেষ হয় ম্যাচ। ১.৩ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ বলে একটি ছক্কায় ৮ রান করে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

১২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারানোর শঙ্কায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে এবাদত হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে মার্করামের স্টাম্প ভেঙে যায়। তবে সেটি নো বল হওয়ায় জীবন ফিরে পান প্রোটিয়া ওপেনার। এরপর আর কোনো বিপদে পড়তে হয়নি স্বাগতিকদের।

আরও পড়ুনঃ  ‘৪০-৫০ বছরে খাজার মতো বড় বিশ্বাসঘাতক দেখিনি’: ফ্যানি ডি ভিলিয়ার্স

এর আগে ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ রানের লিড নিতে সক্ষম হয় সফরকারীরা। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন লিটন দাস। মুশফিকুর রহিম করেন ২২ রান। অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন চতুর্থ দিন ৩০ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৩ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাইমন হারমার। তিনি নেন ছয় উইকেট। কাগিসো রাবাদা শিকার করেন তিন উইকেট।

আরও পড়ুনঃ  লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০

পঞ্চম দিন ৫ উইকেটে ১০০ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তখনো স্বাগতিকদের চেয়ে ৫৭ রানে পিছিয়ে ছিল দল। ক্রিজে ছিলেন লিটন ও মুশফিক। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে দ্রুত রান তুলছিলেন লিটন। তবে ৩৯ রানে তাঁর ইনিংস থামান রাবাদা। ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বল স্টাম্পে আঘাত হানে। ৩৮ বলের ইনিংসে ছয়টি চার মারেন লিটন।

মুশফিকের সঙ্গে তাঁর জুটিতে আসে ৪৭ রান, যা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। লিটন ফেরার পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও ২৬ রান যোগ করেন মুশফিক। তবে হারমারের বলে গ্লাভসে লেগে বল ফিল্ডারের হাতে জমা পড়লে থামে তাঁর ইনিংস। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে নেয় দক্ষিণ আফ্রিকা। মুশফিক করেন ২২ রান।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

এরপর ১৫ রানে বিদায় নেন মিরাজ। হারমারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন তিনি। হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। হারমারের ঘূর্ণিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট লেগে। সহজ ক্যাচ নেন করবিন বশ। হাসান করেন ৪ রান।

এতে হারমারের শিকার হয় পাঁচ উইকেট। এরপর নিজের প্রথম বলেই হারমারকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন এবাদত হোসেন। তাতে ছয় উইকেট পূর্ণ হয় দক্ষিণ আফ্রিকার এই অফ স্পিনারের।

একপর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মাত্র ৮ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় সফরকারীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ

আপডেটের সময়: ০৫:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। মাত্র ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।

পঞ্চম দিনের প্রথম সেশনেই শেষ হয় ম্যাচ। ১.৩ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ বলে একটি ছক্কায় ৮ রান করে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

১২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারানোর শঙ্কায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে এবাদত হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে মার্করামের স্টাম্প ভেঙে যায়। তবে সেটি নো বল হওয়ায় জীবন ফিরে পান প্রোটিয়া ওপেনার। এরপর আর কোনো বিপদে পড়তে হয়নি স্বাগতিকদের।

আরও পড়ুনঃ  ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা

এর আগে ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ রানের লিড নিতে সক্ষম হয় সফরকারীরা। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন লিটন দাস। মুশফিকুর রহিম করেন ২২ রান। অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন চতুর্থ দিন ৩০ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৩ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাইমন হারমার। তিনি নেন ছয় উইকেট। কাগিসো রাবাদা শিকার করেন তিন উইকেট।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

পঞ্চম দিন ৫ উইকেটে ১০০ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তখনো স্বাগতিকদের চেয়ে ৫৭ রানে পিছিয়ে ছিল দল। ক্রিজে ছিলেন লিটন ও মুশফিক। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে দ্রুত রান তুলছিলেন লিটন। তবে ৩৯ রানে তাঁর ইনিংস থামান রাবাদা। ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বল স্টাম্পে আঘাত হানে। ৩৮ বলের ইনিংসে ছয়টি চার মারেন লিটন।

মুশফিকের সঙ্গে তাঁর জুটিতে আসে ৪৭ রান, যা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। লিটন ফেরার পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও ২৬ রান যোগ করেন মুশফিক। তবে হারমারের বলে গ্লাভসে লেগে বল ফিল্ডারের হাতে জমা পড়লে থামে তাঁর ইনিংস। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে নেয় দক্ষিণ আফ্রিকা। মুশফিক করেন ২২ রান।

আরও পড়ুনঃ  ভারতের টানা তৃতীয় শিরোপা, বাংলাদেশের স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ সাফ