ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। কয়েক দিনের ব্যবধানে টানা সাত দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। সর্বশেষ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে সাত দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

আরও পড়ুনঃ  নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি

বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ দফার আগে ছয় দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছিল ১৪ হাজার ২৮৮ টাকা। এর মধ্যে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। এরপর বৃহস্পতিবার আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ফলে সাত দফায় মোট দরপতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য হবে। অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে নির্ধারণ করা হবে। এ ছাড়া অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে।

আরও পড়ুনঃ  টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৪ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

আপডেটের সময়: ০৭:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। কয়েক দিনের ব্যবধানে টানা সাত দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। সর্বশেষ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে সাত দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ দফার আগে ছয় দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছিল ১৪ হাজার ২৮৮ টাকা। এর মধ্যে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। এরপর বৃহস্পতিবার আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ফলে সাত দফায় মোট দরপতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

আরও পড়ুনঃ  রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য হবে। অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে নির্ধারণ করা হবে। এ ছাড়া অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে।

আরও পড়ুনঃ  ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা