ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে শহরের কয়েকটি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন তাঁরা। একই দিন সন্ধ্যায় বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সোয়া সাতটার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় তাঁদের। তবে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তিরা সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় একত্র হন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেওয়া হয়। এ সময় ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাতটার পর গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়।

থানাপাড়া এলাকার পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। নিচতলার একটি কক্ষ সংসদ সদস্য কে এম বাবর তাঁর কার্যালয় হিসেবে ব্যবহার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনেরা ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। এ সময় হাসপাতালের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আগুন নেভানো হয়। আগুনের ধোঁয়ায় হাসপাতালের পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি

এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হন। পরে এক স্বজনের সহায়তায় রিকশায় ওঠেন তিনি। ওই নারী জানান, গত রোববার তাঁর মেয়ের সন্তান হয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালের এ ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন সংসদ সদস্য কে এম বাবর। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।

রাত ৮টা ২৩ মিনিটে মুঠোফোনে কে এম বাবর বলেন, হাসপাতালে অনেক রোগী ছিলেন। সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে! হাসপাতালে রোগী ছিল। আজকেও সিজার হয়েছে। সেই অবস্থায় এই হাসপাতালে আক্রমণ করেছে। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে দিয়েছে।’

আরও পড়ুনঃ  আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

এর আগে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

সড়ক অবরোধের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়া না হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি ধারণ করতে গেলে তাঁদের বাধার মুখে পড়তে হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ

আপডেটের সময়: ১০:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে শহরের কয়েকটি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন তাঁরা। একই দিন সন্ধ্যায় বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সোয়া সাতটার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় তাঁদের। তবে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তিরা সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় একত্র হন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেওয়া হয়। এ সময় ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

আরও পড়ুনঃ  আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাতটার পর গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়।

থানাপাড়া এলাকার পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। নিচতলার একটি কক্ষ সংসদ সদস্য কে এম বাবর তাঁর কার্যালয় হিসেবে ব্যবহার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনেরা ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। এ সময় হাসপাতালের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আগুন নেভানো হয়। আগুনের ধোঁয়ায় হাসপাতালের পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হন। পরে এক স্বজনের সহায়তায় রিকশায় ওঠেন তিনি। ওই নারী জানান, গত রোববার তাঁর মেয়ের সন্তান হয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালের এ ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন সংসদ সদস্য কে এম বাবর। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।

রাত ৮টা ২৩ মিনিটে মুঠোফোনে কে এম বাবর বলেন, হাসপাতালে অনেক রোগী ছিলেন। সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে! হাসপাতালে রোগী ছিল। আজকেও সিজার হয়েছে। সেই অবস্থায় এই হাসপাতালে আক্রমণ করেছে। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে দিয়েছে।’

আরও পড়ুনঃ  সরকারি সেবায় বড় সংস্কার: ৫৫ দিনের কাজ হবে ১৪ দিনে