ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

ভারত-পাকিস্তানের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের মাহি

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। এতে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নেওয়ার পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তিনি।

এবার মাহিকে দেখা গেছে প্রতিবেশী দুই দেশ ভারতের ও পাকিস্তানের সুন্দরীদের সঙ্গে। তাঁরা হলেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া লিজ মেজো এবং ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদ। নিজ নিজ সাজে তিনজনই ধরা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

আরও পড়ুনঃ  ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে মাহি লিখেছেন, ‘ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, কিন্তু অনেক ভালোবাসা আর সুন্দর বন্ধুত্ব। কোনো ভৌগোলিক সীমানা সত্যিকারের বন্ধনে বাধা হতে পারে না। মিস ইউনিভার্সে এসে এরকম সুন্দর সব মুহূর্ত পেয়ে আমি ভীষণ আনন্দিত।’

আরও পড়ুনঃ  ‘কাজ নেই’ আলোচনা প্রসঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়াকে উদাহরণ দিলেন অপু বিশ্বাস

প্রতিবেশী তিন দেশের সুন্দরীকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, ‘ভারতের প্রতিযোগীকে পারফেক্ট মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘পাকিস্তানে কি আর কেউ নেই?’ কারও মতে, ‘মাহি সবসময় সেরা।’

উল্লেখ্য, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই শোবিজে পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। তিনি নিয়মিত নাটকে অভিনয় করেন। ভারতের প্রতিযোগী কাজিয়া লিজ মেজোর বয়স ১৯ বছর। তিনিও এর আগে সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে পাকিস্তানের প্রতিযোগী মিসবাহ আরশাদ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

আরও পড়ুনঃ  ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে পাল্টা খোঁচা অপু বিশ্বাসের

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। সেদিনই বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মুকুট।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

আপডেটের সময়: ১০:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভারত-পাকিস্তানের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের মাহি

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। এতে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নেওয়ার পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তিনি।

এবার মাহিকে দেখা গেছে প্রতিবেশী দুই দেশ ভারতের ও পাকিস্তানের সুন্দরীদের সঙ্গে। তাঁরা হলেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া লিজ মেজো এবং ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদ। নিজ নিজ সাজে তিনজনই ধরা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

আরও পড়ুনঃ  তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে