ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে ভোটের তালিকা প্রকাশ কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ গোপালগঞ্জ দিয়ে চলাচল করবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। কখনো পাকিস্তানি অভিনেত্রী, আবার কখনো বলিউড তারকাকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এবার সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কিয়ারাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘নেক্সট’। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা, ‘কবির সিং’খ্যাত এই অভিনেত্রীকে ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

এর আগে শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের মন্তব্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের সাম্প্রতিক পোস্টের পর সম্ভাব্য নায়িকা হিসেবে সামনে এসেছে কিয়ারার নাম।

উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। এ কারণে ‘মোহাব্বাত’ সিনেমাতেও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকা থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় অভিনয় করছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!

আপডেটের সময়: ০৫:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। কখনো পাকিস্তানি অভিনেত্রী, আবার কখনো বলিউড তারকাকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এবার সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কিয়ারাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘নেক্সট’। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা, ‘কবির সিং’খ্যাত এই অভিনেত্রীকে ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

এর আগে শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের মন্তব্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের সাম্প্রতিক পোস্টের পর সম্ভাব্য নায়িকা হিসেবে সামনে এসেছে কিয়ারার নাম।

উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। এ কারণে ‘মোহাব্বাত’ সিনেমাতেও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকা থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকে।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২