ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান আকভানের প্রভাবে ফকিরহাটে টানা বৃষ্টি, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ আওয়ামী লীগ পুরোপুরি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্যাখ্যা দিল বাহিনী গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রাশেদ খান ‘৪০-৫০ বছরে খাজার মতো বড় বিশ্বাসঘাতক দেখিনি’: ফ্যানি ডি ভিলিয়ার্স দারুল উলুম করাচির পরীক্ষায় প্রথম বাংলাদেশি উসামা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রচারের আলোয় খুব একটা দেখা যাচ্ছে না ভারতকে। সম্মেলনস্থলে দেশটির নিজস্ব কোনো প্রদর্শনী প্যাভিলিয়ন নেই। এমনকি প্রতিনিধিদলের আকারও অনেক দেশের তুলনায় ছোট। তবে প্রকাশ্যে উপস্থিতি কম থাকলেও পর্দার আড়ালের দর-কষাকষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ভারতের প্রতিনিধিদলে নিবন্ধিত সদস্য প্রায় ১৫২ জন। বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের প্রতিনিধিদলও সংখ্যার দিক থেকে ভারতের চেয়ে বড়।

আরও পড়ুনঃ  বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ২০২৮ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রায় তুলনামূলক কম উচ্চাকাঙ্ক্ষী অবস্থানের কারণে ভারতের জলবায়ু কূটনীতিতে পিছিয়ে পড়ার ধারণা তৈরি হয়েছে। তবে বাস্তবে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয় রয়েছে নয়াদিল্লি।

ভারতের মূল দাবি, উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা বা সময়সীমা চাপিয়ে দেওয়ার আগে উন্নত দেশগুলোকে অতিরিক্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার নিশ্চয়তা দিতে হবে।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নিতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোকে তাদের উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবনযাপনের অধিকার বিসর্জন দিতে বলা যায় না।

সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ বিরোধের কেন্দ্রেও রয়েছে ভারত। এর একটি হলো জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশের সময়সীমা। অন্যটি ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের প্রস্তাব।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় বড় সংস্কার: ৫৫ দিনের কাজ হবে ১৪ দিনে

এদিকে ভারতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ছে। দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ আসছে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে। বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে আরও উচ্চাকাঙ্ক্ষী নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে ভারতের।

পরিবেশনীতি বিশ্লেষকদের মতে, জলবায়ু কূটনীতি থেকে ভারত সরে যায়নি। বরং আলোচনার টেবিলে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার পাশাপাশি সমঝোতা তৈরির সুযোগও রয়েছে দেশটির।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা

আপডেটের সময়: ০৬:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রচারের আলোয় খুব একটা দেখা যাচ্ছে না ভারতকে। সম্মেলনস্থলে দেশটির নিজস্ব কোনো প্রদর্শনী প্যাভিলিয়ন নেই। এমনকি প্রতিনিধিদলের আকারও অনেক দেশের তুলনায় ছোট। তবে প্রকাশ্যে উপস্থিতি কম থাকলেও পর্দার আড়ালের দর-কষাকষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ভারতের প্রতিনিধিদলে নিবন্ধিত সদস্য প্রায় ১৫২ জন। বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের প্রতিনিধিদলও সংখ্যার দিক থেকে ভারতের চেয়ে বড়।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় বড় সংস্কার: ৫৫ দিনের কাজ হবে ১৪ দিনে

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ২০২৮ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রায় তুলনামূলক কম উচ্চাকাঙ্ক্ষী অবস্থানের কারণে ভারতের জলবায়ু কূটনীতিতে পিছিয়ে পড়ার ধারণা তৈরি হয়েছে। তবে বাস্তবে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয় রয়েছে নয়াদিল্লি।

ভারতের মূল দাবি, উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা বা সময়সীমা চাপিয়ে দেওয়ার আগে উন্নত দেশগুলোকে অতিরিক্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার নিশ্চয়তা দিতে হবে।

আরও পড়ুনঃ  মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু

ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নিতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোকে তাদের উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবনযাপনের অধিকার বিসর্জন দিতে বলা যায় না।

সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ বিরোধের কেন্দ্রেও রয়েছে ভারত। এর একটি হলো জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশের সময়সীমা। অন্যটি ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের প্রস্তাব।

আরও পড়ুনঃ  পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ