বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নতুন পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রতিবেদকের নাম 





















