ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কোভিড-পরবর্তী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি পেল ব্যাংক এশিয়া

কোভিড-১৯ পরবর্তী সময়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ‘সার্টিফিকেট অব রিকগনিশন অব এক্সিলেন্স’ অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)’ সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।

১১ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং সৈয়দ জুলকার নাঈনের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে এডিবির এসএমই ব্যাংকিং বিশেষজ্ঞ আলী সাবিত, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব স্মল বিজনেস মোহাম্মদ সাইফুদ্দৌলা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং অ্যাসেট বিজনেস বিভাগের প্রধান মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে কোভিড-পরবর্তী সময়ে কর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্পটির অর্জন, অভিজ্ঞতা ও ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়। বিশেষ করে ক্ষুদ্র, কুটির ও ছোট উদ্যোক্তা, নারী, তরুণ এবং প্রবাসফেরত কর্মীদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানানো হয়।

ব্যাংক এশিয়া তার দেশব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল

কোভিড-পরবর্তী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি পেল ব্যাংক এশিয়া

আপডেটের সময়: ০২:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬