ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৮, প্রিলুকিতে প্রাণ গেল ৫ শিশুর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৮ সময় দেখুন

ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার (৭ অক্টোবর) চালানো এ হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।

উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র এক বছর এবং আরেকজনের বয়স আট বছর। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রিলুকির ওই ভবনেই ২০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ার পর বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করছে ফ্রান্স

হামলায় বহু মানুষ আহত হয়েছেন। জেলেনস্কি জানান, আহতদের মধ্যে সাতজন শিশুও রয়েছে। তিনি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক শহর ও মানুষের জীবনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

জেলেনস্কির ভাষ্য, ইউক্রেনের জনগণ ও শিশুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক ব্যবহার সন্ত্রাস সৃষ্টির একটি পরিকল্পিত পদক্ষেপ।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে প্রিলুকিতে হামলা শুরু হয়। এর আগের দিন জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। সে সময় তিনি জ্বালানি অবকাঠামো হামলার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ  সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা

শীত মৌসুম ঘনিয়ে আসায় ইউক্রেনে রুশ হামলার মাত্রা বাড়ছে। রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলার সতর্কসংকেত বাজছে। হামলার আশঙ্কায় অনেক বাসিন্দা ব্যাগ, কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাতে সাবওয়ে স্টেশনে আশ্রয় নিচ্ছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বুধবার রাশিয়া দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  নেব্রাস্কায় ট্রাম্পের সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পাশে থাকার আহ্বান

জেলেনস্কি এ হামলাকে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে পারলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হামলার পর প্রিলুকির এক বাসিন্দা ইউলিয়া শামরাই প্রশ্ন তুলেছেন, এই হামলার মাধ্যমে রাশিয়া কী সামরিক লক্ষ্য অর্জন করেছে, তা তিনি বুঝতে পারছেন না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৮, প্রিলুকিতে প্রাণ গেল ৫ শিশুর

আপডেটের সময়: ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার (৭ অক্টোবর) চালানো এ হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।

উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র এক বছর এবং আরেকজনের বয়স আট বছর। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রিলুকির ওই ভবনেই ২০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা

হামলায় বহু মানুষ আহত হয়েছেন। জেলেনস্কি জানান, আহতদের মধ্যে সাতজন শিশুও রয়েছে। তিনি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক শহর ও মানুষের জীবনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

জেলেনস্কির ভাষ্য, ইউক্রেনের জনগণ ও শিশুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক ব্যবহার সন্ত্রাস সৃষ্টির একটি পরিকল্পিত পদক্ষেপ।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে প্রিলুকিতে হামলা শুরু হয়। এর আগের দিন জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। সে সময় তিনি জ্বালানি অবকাঠামো হামলার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

শীত মৌসুম ঘনিয়ে আসায় ইউক্রেনে রুশ হামলার মাত্রা বাড়ছে। রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলার সতর্কসংকেত বাজছে। হামলার আশঙ্কায় অনেক বাসিন্দা ব্যাগ, কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাতে সাবওয়ে স্টেশনে আশ্রয় নিচ্ছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বুধবার রাশিয়া দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  হিথ্রোকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে সংযুক্ত বিমানবন্দর ইস্তাম্বুল