ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, শিক্ষক আটক ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান চেলসি-আর্সেনালের আগ্রহেও রোমায় থেকে গেলেন কোনে, পেছনে যে কারণ ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে বিরোধ, ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে আটকে রাখার পর পুলিশের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইউপিএলের পক্ষ থেকে জানানো হয়, দুই যুবক বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ কিনতে চান। বইটি বের করে দেওয়ার পর তারা এর বিক্রি নিয়ে আপত্তি জানান এবং বইটি নিষিদ্ধ বলে দাবি করেন।

আরও পড়ুনঃ  মিরপুরের ফুটপাত উচ্ছেদে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

একপর্যায়ে আশপাশের আরও কয়েকজনকে ডেকে এনে তারা বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তাতে তালা ঝুলিয়ে দেন। একই সময় বিক্রয়কেন্দ্রের কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটকে রাখা হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুই কর্মীকে থানায় নেওয়া হয়নি। তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইরানে ওষুধের সংকট: নিষেধাজ্ঞা-যুদ্ধে বাড়ছে দাম, ফার্মেসিতে হাহাকার

ওসি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও করা হয়নি।

তবে বইটি বিক্রি বন্ধের বিষয়ে ইউপিএলের অবস্থান ভিন্ন। প্রতিষ্ঠানটির সম্পাদকমণ্ডলীর পরিচালক ফিরোজ আহমেদ বলেন, সরকার কোনো বই নিষিদ্ধ ঘোষণা করলে সেটি বাজার থেকে সরিয়ে নিতে তারা বাধ্য হবেন। কিন্তু সরকার আইনগতভাবে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে কোনো বই সরাবেন না।

আরও পড়ুনঃ  জিমির প্রত্যাবর্তনের দিনে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

তিনি আরও বলেন, শুধু ‘অসমাপ্ত আত্মজীবনী’ নয়, এর আগেও বিভিন্ন বই নিয়ে চাপ এসেছে। তবে প্রকাশনার পেছনে শ্রম ও বিনিয়োগ থাকায় তারা কোনো বই বাজার থেকে সরাননি। সরকার আইন অনুযায়ী কোনো বই নিষিদ্ধ করলে অবশ্যই সেটি সরিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে বিরোধ, ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা

আপডেটের সময়: ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে আটকে রাখার পর পুলিশের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইউপিএলের পক্ষ থেকে জানানো হয়, দুই যুবক বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ কিনতে চান। বইটি বের করে দেওয়ার পর তারা এর বিক্রি নিয়ে আপত্তি জানান এবং বইটি নিষিদ্ধ বলে দাবি করেন।

আরও পড়ুনঃ  জিমির প্রত্যাবর্তনের দিনে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

একপর্যায়ে আশপাশের আরও কয়েকজনকে ডেকে এনে তারা বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তাতে তালা ঝুলিয়ে দেন। একই সময় বিক্রয়কেন্দ্রের কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটকে রাখা হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুই কর্মীকে থানায় নেওয়া হয়নি। তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পোশাকের সমালোচনা থেকে নারী নিরাপত্তা—কৃতির নতুন পোস্ট ঘিরে আলোচনা

ওসি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও করা হয়নি।

তবে বইটি বিক্রি বন্ধের বিষয়ে ইউপিএলের অবস্থান ভিন্ন। প্রতিষ্ঠানটির সম্পাদকমণ্ডলীর পরিচালক ফিরোজ আহমেদ বলেন, সরকার কোনো বই নিষিদ্ধ ঘোষণা করলে সেটি বাজার থেকে সরিয়ে নিতে তারা বাধ্য হবেন। কিন্তু সরকার আইনগতভাবে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে কোনো বই সরাবেন না।

আরও পড়ুনঃ  জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান