ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, একটি পিঁপড়াও একা হাঁটে না, অথচ আলেমসমাজ বিভিন্ন দল ও গ্রুপে বিভক্ত হয়ে আছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ৪৯তম বিশেষ বিসিএসে আরও ৪০ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

আলেমদের উদ্দেশে আ ফ ম খালিদ হোসেন বলেন, কোনো পিঁপড়া একা হাঁটে না, এমনকি জঙ্গলে হাতিও একা চলাচল করে না। অথচ আলেমরা নানা দিকে ছড়িয়ে পড়েছেন। তাই বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঐক্যই শক্তিতে পরিণত হবে। আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’ কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একসঙ্গে ১,৩২১ মেগাওয়াট উৎপাদনের রেকর্ড

রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রসঙ্গ তুলে সাবেক এই ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের সমর্থন ও চাহিদা বুঝে কাজ করতে হবে। ওয়াজের মাঠে অনেক মানুষ বক্তব্য শুনলেও তাদের সবাইকে ভোটার হিসেবে বিবেচনা করা ঠিক নয়। জনগণের প্রকৃত চাহিদা বুঝে সেই অনুযায়ী কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি

অনুষ্ঠান শেষে আলাপচারিতায় তিনি বলেন, মতভিন্নতা থাকলেও মুসলিম উম্মাহকে ঐক্যের পথে থাকতে হবে। মতপার্থক্য ছিল, আছে এবং থাকবে। তবে দ্বীন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখা জরুরি। তা না হলে সংঘাত এড়ানো কঠিন হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আপডেটের সময়: ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, একটি পিঁপড়াও একা হাঁটে না, অথচ আলেমসমাজ বিভিন্ন দল ও গ্রুপে বিভক্ত হয়ে আছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একসঙ্গে ১,৩২১ মেগাওয়াট উৎপাদনের রেকর্ড

আলেমদের উদ্দেশে আ ফ ম খালিদ হোসেন বলেন, কোনো পিঁপড়া একা হাঁটে না, এমনকি জঙ্গলে হাতিও একা চলাচল করে না। অথচ আলেমরা নানা দিকে ছড়িয়ে পড়েছেন। তাই বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঐক্যই শক্তিতে পরিণত হবে। আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’ কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  এক মিনিটেই কক্সবাজারের দুই ট্রেনের টিকিট শেষ, প্রশ্ন তুললেন আশফাক নিপুণ

রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রসঙ্গ তুলে সাবেক এই ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের সমর্থন ও চাহিদা বুঝে কাজ করতে হবে। ওয়াজের মাঠে অনেক মানুষ বক্তব্য শুনলেও তাদের সবাইকে ভোটার হিসেবে বিবেচনা করা ঠিক নয়। জনগণের প্রকৃত চাহিদা বুঝে সেই অনুযায়ী কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান