ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি-আইবিএর সঙ্গে বৈঠক ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত, সাত বছরেও চালু হয়নি রংপুরের শিশু হাসপাতাল অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া রাড্ডা ক্লিনিকের ঘটনায় আইনি পদক্ষেপে কঠোর শাস্তির দাবি শফিকুর রহমানের ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট, থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

উমামা ফাতেমা দাবি করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা কিছু মানুষ জুলাই আন্দোলনের পর নেতৃত্বের ভূমিকায় উঠে এসেছেন। তিনি সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করে এ বিষয়ে সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  এক মাসে ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, চাপের নেপথ্যে জ্বালানি ও সুদের হার

তার অভিযোগ, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্রসংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ফলে আন্দোলনের পর বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রভাবশালী হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উমামা। তার ভাষ্য, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নির্দিষ্ট ব্যক্তিদের ‘হিরো’ হিসেবে তুলে ধরে তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে জনমত তৈরির মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করা সম্ভব। এ ক্ষেত্রে তিনি মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার সময় ফেসবুকের ব্যবহারের প্রসঙ্গও উল্লেখ করেন।

উমামা ফাতেমা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহকে ঘিরে বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে বয়ান তৈরি করছে। তার দাবি, এর মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাড়ছে জ্বালানি ব্যয়ের চাপ

একপর্যায়ে তিনি মন্তব্য করেন, ‘জামায়াত আর আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই।’ জামায়াত তাদের অতীতের কর্মকাণ্ডের দায় আড়াল করতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত বলেও তিনি অভিযোগ করেন।

তার পোস্টে বিএনপি, জামায়াত, শিবির ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণা নিয়েও নানা সমালোচনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের কথা জানালেন চিফ হুইপ

জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য

আপডেটের সময়: ১২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

উমামা ফাতেমা দাবি করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা কিছু মানুষ জুলাই আন্দোলনের পর নেতৃত্বের ভূমিকায় উঠে এসেছেন। তিনি সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করে এ বিষয়ে সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

তার অভিযোগ, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্রসংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ফলে আন্দোলনের পর বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রভাবশালী হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উমামা। তার ভাষ্য, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নির্দিষ্ট ব্যক্তিদের ‘হিরো’ হিসেবে তুলে ধরে তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে জনমত তৈরির মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করা সম্ভব। এ ক্ষেত্রে তিনি মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার সময় ফেসবুকের ব্যবহারের প্রসঙ্গও উল্লেখ করেন।

উমামা ফাতেমা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহকে ঘিরে বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে বয়ান তৈরি করছে। তার দাবি, এর মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণকে ‘ঐতিহাসিক’ বলল মন্ত্রিসভা