ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তাপপ্রবাহে সুইজারল্যান্ডের হিমবাহে দ্রুত গলন, তিন মাসে হারাল ২.২ ট্রিলিয়ন লিটার পানি ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সালমান মুক্তাদিরকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান সোহেল তাজের ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলটকে ‘বীর’ বললেন মোদি জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ব্যবসায়ী দম্পতিসহ নিহত ৬ ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট, যাবে সারাদেশের হাসপাতালে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

প্রবীণরা কেবল অতীতের গল্প নন, তারা বর্তমানের শিকড় এবং ভবিষ্যতের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে উল্লেখ করে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাকে সময়োপযোগী করে পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য—‘দ্য এইজ অব লংজিবিটি: রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’—অর্থাৎ ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’।

আরও পড়ুনঃ  প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

বাণীতে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনমানের উন্নয়নের কারণে সারা বিশ্বেই মানুষের গড় আয়ু বাড়ছে। একই সঙ্গে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও। দীর্ঘায়ুর এই সময়ে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও সামগ্রিক জীবনযাত্রার ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে।

বার্ধক্যকে মানুষের স্বাভাবিক জীবনচক্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক মানুষের প্রবীণ বয়সের জীবন নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ হওয়া উচিত।

আরও পড়ুনঃ  সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আলোকে ২০২৬-২৭ অর্থবছরে সরকার বয়স্ক ভাতা খাতে ৫ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়িয়েছে বলেও জানান তিনি।

প্রবীণদের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তাদের শ্রম, মেধা ও ত্যাগের ওপর ভর করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তবে প্রবীণদের একটি বড় অংশ বর্তমানে স্বাস্থ্যহানি, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে জীবনযাপন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন, যা জানালেন শিক্ষামন্ত্রী

একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রবীণদের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তাদের কল্যাণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, সামাজিক প্রতিষ্ঠান, বিত্তবান ব্যক্তি ও পরিবারগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাণীর শেষে বাংলাদেশসহ বিশ্বের সব প্রবীণ নাগরিককে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করেন রাষ্ট্রপতি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

আপডেটের সময়: ১২:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

প্রবীণরা কেবল অতীতের গল্প নন, তারা বর্তমানের শিকড় এবং ভবিষ্যতের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে উল্লেখ করে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাকে সময়োপযোগী করে পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য—‘দ্য এইজ অব লংজিবিটি: রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’—অর্থাৎ ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৯ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৩৪১ রোগী

বাণীতে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনমানের উন্নয়নের কারণে সারা বিশ্বেই মানুষের গড় আয়ু বাড়ছে। একই সঙ্গে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও। দীর্ঘায়ুর এই সময়ে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও সামগ্রিক জীবনযাত্রার ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে।

বার্ধক্যকে মানুষের স্বাভাবিক জীবনচক্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক মানুষের প্রবীণ বয়সের জীবন নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ হওয়া উচিত।

আরও পড়ুনঃ  ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আলোকে ২০২৬-২৭ অর্থবছরে সরকার বয়স্ক ভাতা খাতে ৫ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়িয়েছে বলেও জানান তিনি।

প্রবীণদের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তাদের শ্রম, মেধা ও ত্যাগের ওপর ভর করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তবে প্রবীণদের একটি বড় অংশ বর্তমানে স্বাস্থ্যহানি, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে জীবনযাপন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪