ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের কথা জানালেন চিফ হুইপ তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি-আইবিএর সঙ্গে বৈঠক ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত, সাত বছরেও চালু হয়নি রংপুরের শিশু হাসপাতাল অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক মাসে ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, চাপের নেপথ্যে জ্বালানি ও সুদের হার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দেখুন

আন্তর্জাতিক বাজারে সেপ্টেম্বর মাসে স্বর্ণের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে কম আসায় সাময়িকভাবে দাম বাড়লেও পরে সেই ঊর্ধ্বগতি ধরে রাখতে পারেনি মূল্যবান ধাতুটি। জ্বালানির দাম বৃদ্ধি এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তাকে স্বর্ণের বাজারে চাপ তৈরির অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫২ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৭০ ডলারে লেনদেন শেষ করে।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

যুক্তরাষ্ট্রের আগস্টের পার্সনাল কনসামশন এক্সপেনডিচারস (পিসিই) মূল্যসূচক আগের মাসের তুলনায় ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এই তথ্য প্রকাশের পর অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা কিছুটা কমেছে।

সিএমই-এর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৩৯ শতাংশে নেমেছে। মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল প্রায় ৪৫ শতাংশ।

সাধারণত সুদের হার কমার প্রত্যাশা বাড়লে স্বর্ণের চাহিদা বাড়ে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার কমলে সুদনির্ভর সম্পদের তুলনায় স্বর্ণ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এবার জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চলা আলোচনা স্থবির হয়ে পড়ায় তেলের দামও বেড়েছে। এতে দীর্ঘ সময় জ্বালানির দাম বেশি থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ফেডারেল রিজার্ভকে আরও কঠোর অবস্থান নিতে হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে বাজারে।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়ং বলেন, জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বন্ডের আগের লাভ কমে যাওয়ায় ধাতুর বাজার আবার চাপের মুখে পড়েছে। তার মতে, অক্টোবরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমলেও দিনটি স্বর্ণের জন্য হতাশাজনক ছিল।

আরও পড়ুনঃ  সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

শুধু স্বর্ণ নয়, সেপ্টেম্বর মাসে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ১৮ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম কমেছে ০ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের ১ দশমিক ৫ শতাংশ। তবে স্বর্ণ, রুপা ও প্ল্যাটিনাম—তিন ধাতুরই চলতি প্রান্তিকে সামগ্রিকভাবে দাম বাড়ার পথে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া

এক মাসে ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, চাপের নেপথ্যে জ্বালানি ও সুদের হার

আপডেটের সময়: ১১:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক বাজারে সেপ্টেম্বর মাসে স্বর্ণের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে কম আসায় সাময়িকভাবে দাম বাড়লেও পরে সেই ঊর্ধ্বগতি ধরে রাখতে পারেনি মূল্যবান ধাতুটি। জ্বালানির দাম বৃদ্ধি এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তাকে স্বর্ণের বাজারে চাপ তৈরির অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫২ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৭০ ডলারে লেনদেন শেষ করে।

আরও পড়ুনঃ  ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা

যুক্তরাষ্ট্রের আগস্টের পার্সনাল কনসামশন এক্সপেনডিচারস (পিসিই) মূল্যসূচক আগের মাসের তুলনায় ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এই তথ্য প্রকাশের পর অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা কিছুটা কমেছে।

সিএমই-এর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৩৯ শতাংশে নেমেছে। মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল প্রায় ৪৫ শতাংশ।

সাধারণত সুদের হার কমার প্রত্যাশা বাড়লে স্বর্ণের চাহিদা বাড়ে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার কমলে সুদনির্ভর সম্পদের তুলনায় স্বর্ণ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এবার জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  সালমানের ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চলা আলোচনা স্থবির হয়ে পড়ায় তেলের দামও বেড়েছে। এতে দীর্ঘ সময় জ্বালানির দাম বেশি থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ফেডারেল রিজার্ভকে আরও কঠোর অবস্থান নিতে হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে বাজারে।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়ং বলেন, জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বন্ডের আগের লাভ কমে যাওয়ায় ধাতুর বাজার আবার চাপের মুখে পড়েছে। তার মতে, অক্টোবরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমলেও দিনটি স্বর্ণের জন্য হতাশাজনক ছিল।

আরও পড়ুনঃ  ফেনীতে প্রধানমন্ত্রী: ‘স্বৈরাচার ও গুপ্ত আবার একসঙ্গে হয়েছে’