ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অনলাইন চালের দাম স্থিতিশীল—বাজার পরিদর্শন শেষে মন্ত্রী সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে : সাইফুল হক জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী ইরানের আচরণ না বদলালে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয় ডিম টাটকা না পুরোনো—সহজে বোঝার উপায় বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানকে ‘স্বাভাবিক দেশের’ মতো আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র চায় ইরান আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বাভাবিক ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আচরণ করুক বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তিনি বলেন, এই শর্তের ভিত্তিতেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক এগিয়ে যাচ্ছে।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স জানান, চুক্তির শর্ত মেনে চললে ধীরে ধীরে আন্তর্জাতিক সুবিধা পাবে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ, সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থায়ন বন্ধ এবং দেশটিকে বিনিয়োগবান্ধব পরিবেশে গড়ে তোলা।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী

তিনি বলেন, “আমরা চাই ইরান সফল একটি দেশ হোক। তবে তাদেরকে দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে।”

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে এসব মজুত ধ্বংস করা হবে।

আরও পড়ুনঃ   ইংলিশ চ্যানেলে রুশ ‘ছদ্মবেশী’ ট্যাংকারে যুক্তরাজ্যের অভিযান: শ্যাডো ফ্লিট আটক, ইউক্রেন যুদ্ধের রসদে বড় ধাক্কা

একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির সমালোচনা করে বলেন, সেটি কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করেছিল। বর্তমান প্রশাসনের অবস্থান ভিন্ন উল্লেখ করে ভ্যান্স দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং ভবিষ্যতে তা পুনর্গঠন না করার অঙ্গীকারই আন্তর্জাতিক সুবিধা পাওয়ার প্রধান শর্ত হবে।

আরও পড়ুনঃ  আসামের যোরহাটে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ইরানকে ‘স্বাভাবিক দেশের’ মতো আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেটের সময়: ১১:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র চায় ইরান আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বাভাবিক ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আচরণ করুক বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তিনি বলেন, এই শর্তের ভিত্তিতেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক এগিয়ে যাচ্ছে।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স জানান, চুক্তির শর্ত মেনে চললে ধীরে ধীরে আন্তর্জাতিক সুবিধা পাবে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ, সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থায়ন বন্ধ এবং দেশটিকে বিনিয়োগবান্ধব পরিবেশে গড়ে তোলা।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী

তিনি বলেন, “আমরা চাই ইরান সফল একটি দেশ হোক। তবে তাদেরকে দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে।”

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে এসব মজুত ধ্বংস করা হবে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আরও কঠিন পর্যায়ে যেতে পারে: চীনের সতর্কবার্তা

একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির সমালোচনা করে বলেন, সেটি কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করেছিল। বর্তমান প্রশাসনের অবস্থান ভিন্ন উল্লেখ করে ভ্যান্স দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং ভবিষ্যতে তা পুনর্গঠন না করার অঙ্গীকারই আন্তর্জাতিক সুবিধা পাওয়ার প্রধান শর্ত হবে।

আরও পড়ুনঃ  ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তির খসড়া ফাঁস করলো সিএনএন, যা আছে