মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সাগর ও নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ আহরণ করতে পারবেন না জেলেরা।
মৎস্য অধিদফতর জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের সমন্বয়ে বিশেষ টহল থাকবে। পাশাপাশি অভিযান, প্রচার-প্রচারণা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
নিষেধাজ্ঞা শুরুর আগে বুধবার বিকেলেই সাগর ও নদীতে থাকা জেলেরা তীরে ফিরে এসেছেন।
এদিকে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় দেড় হাজার ইলিশ জেলে পরিবার রয়েছে। এর মধ্যে নিবন্ধিত প্রায় ১ হাজার ১৫০টি পরিবার এ সহায়তা পাবে।
প্রতিবেদকের নাম 




















