ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামদানি-ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা ৭২ ঘণ্টায় মৌসুমি বায়ুর বিদায়, বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস সুমিকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড ড্রিল মেশিন দিয়ে নারী হত্যায় আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা প্রধান শিক্ষকের মৃত্যুর পর পঞ্চগড়ে বিদ্যালয়ে বিক্ষোভ, সহকারী শিক্ষককে অবরুদ্ধ ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১১ ভারতীয় নাবিক চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় বাড়ল বাংলাদেশের রপ্তানি শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান দুই পা অচল, তবু দড়ির ভরসায় ৪০ ফুট গাছে ওঠেন কামাল ঢাকাসহ বড় শহরগুলোর ভূমিকম্প প্রস্তুতি দ্রুত যাচাইয়ের নির্দেশ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি’, মহব্বতের আগে শাকিবের বার্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। তবে পর্দার বাইরে ব্যক্তিজীবন কিংবা দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সরব নন এই তারকা।

শুটিং কিংবা বিশেষ কোনো আয়োজন ছাড়া জনসমক্ষে তার উপস্থিতিও তুলনামূলক কম। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত পোস্ট করেন না তিনি। বিশেষ উপলক্ষ, গুণীজনের জন্ম বা মৃত্যুবার্ষিকী স্মরণ কিংবা নিজের সিনেমা ও কাজের প্রচারণাতেই সাধারণত তাকে সেখানে দেখা যায়।

আরও পড়ুনঃ  বিশ্ব শিক্ষক দিবস আজ, শিক্ষকদের অবদান স্মরণের দিন

তবে মাঝেমধ্যে নিজের ছবি কিংবা ছোট কোনো বক্তব্যের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন শাকিব। আর তার এমন ছোট্ট পোস্টও অনুসারীদের মধ্যে তৈরি করে ব্যাপক আগ্রহ।

এরই ধারাবাহিকতায় গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি।’

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এর পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। সিনেমাটিতে রোমান্টিক চরিত্রে দেখা যাবে তাকে। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ।

আরও পড়ুনঃ  প্রতিটি শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

‘মহব্বত’ নিয়ে যখন দর্শকদের আগ্রহ তুঙ্গে, ঠিক সেই সময় শাকিবের এমন সংক্ষিপ্ত বক্তব্য নতুন করে কৌতূহল তৈরি করেছে। মাত্র কয়েকটি শব্দের এই পোস্টে নিজের জীবনযাপন ও মানসিকতার একটি দিকও যেন সরলভাবে তুলে ধরেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ  গণতন্ত্র চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

তার বক্তব্যে সরল জীবনযাপন এবং বাস্তবতাকে গ্রহণ করার মানসিকতার ইঙ্গিত খুঁজে পেয়েছেন ভক্তদের অনেকে। পোস্টটি প্রকাশের পরপরই সেটি ঘিরে অনুসারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে বর্তমানে সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। বড় পর্দায় তার নিয়মিত উপস্থিতির পাশাপাশি নতুন সিনেমাগুলো নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। ফলে ব্যক্তিগত কোনো ছবি, বক্তব্য কিংবা ছোট্ট পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেও তা দ্রুতই আলোচনায় চলে আসে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামদানি-ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা

‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি’, মহব্বতের আগে শাকিবের বার্তা

আপডেটের সময়: ০৬:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। তবে পর্দার বাইরে ব্যক্তিজীবন কিংবা দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সরব নন এই তারকা।

শুটিং কিংবা বিশেষ কোনো আয়োজন ছাড়া জনসমক্ষে তার উপস্থিতিও তুলনামূলক কম। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত পোস্ট করেন না তিনি। বিশেষ উপলক্ষ, গুণীজনের জন্ম বা মৃত্যুবার্ষিকী স্মরণ কিংবা নিজের সিনেমা ও কাজের প্রচারণাতেই সাধারণত তাকে সেখানে দেখা যায়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে, সমাধানও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী