ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ নীতিমালার আওতায় আসছে রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা: সড়কমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. সফি উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সফি উল্লাহ বলেন, ডেঙ্গু বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাসাবাড়ি, অফিস, মাঠসহ আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

আরও পড়ুনঃ  মেয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট সিআইডি কর্মকর্তা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, বর্তমানে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। নরসিংদী ও শিবপুরেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পুটিয়া ইউনিয়ন নরসিংদী শহরের কাছাকাছি হওয়ায় এখানেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত মসজিদের ইমাম, স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা শিক্ষার্থীদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করলে ডেঙ্গু প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  অধ্যক্ষ নিয়োগের টানাপোড়েনের মধ্যে কলেজে পেট্রল ঢেলে আগুন

পুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব আলতাফ হোসেন জানান, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে ১০ হাজার লিফলেট ছাপানো হয়েছে। আরও ১০ হাজার লিফলেট ছাপানোর জন্য দেওয়া হয়েছে। এসব লিফলেট ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাটবাজার, দোকানপাট, চায়ের দোকানসহ বিভিন্ন জনসমাগমস্থলে বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রোগীর বদলে সরকারি অ্যাম্বুলেন্সে ৬ ছাগল, চালকের চাবি জব্দ

অনুষ্ঠানে পুটিয়া ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. এনামুর রহমান ভূঁইয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা আক্তার, মালেকা বেগম, মো. হান্নান মিয়া, মাহবুব মিয়া, রুবেল মিয়া, এরশাদ মিয়া, আবুল বাশার খান, মো. রুমান পাঠান, মো. রতন মিয়া, আব্দুর রহিম, হিসাব সহকারী মো. সালাউদ্দিন সরকার, উদ্যোক্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান

আপডেটের সময়: ০৬:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. সফি উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সফি উল্লাহ বলেন, ডেঙ্গু বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাসাবাড়ি, অফিস, মাঠসহ আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

আরও পড়ুনঃ  রংপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, একদিনে আক্রান্ত ৭৫ ও মৃত্যু ১

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, বর্তমানে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। নরসিংদী ও শিবপুরেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পুটিয়া ইউনিয়ন নরসিংদী শহরের কাছাকাছি হওয়ায় এখানেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত মসজিদের ইমাম, স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা শিক্ষার্থীদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করলে ডেঙ্গু প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী পর্যটকের