ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ নীতিমালার আওতায় আসছে রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা: সড়কমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিমানবন্দরের এয়ারপোর্ট সার্কেলের (সি-শিফট) কর্মকর্তারা বিশেষ নজরদারি শুরু করেন। এ সময় শারজাহ থেকে ঢাকায় আসা জি৯ ৫৭১ ফ্লাইটের যাত্রীদের লাগেজে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ  আমু-শাজাহান-ফারুকসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগির

তল্লাশির একপর্যায়ে মোহাম্মদ শাহিনের লাগেজ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেটের পাশাপাশি একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ পাওয়া যায়। কেএম ফজল হকের লাগেজে পাওয়া যায় ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ।

অন্যদিকে বেলায়েত ভূইয়া হোসেনের ব্যাগ থেকে ১৮৬ কার্টন বিদেশি সিগারেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ডিসেম্বর থেকে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, চাকরিপ্রার্থীদের জন্য নতুন উদ্যোগ

পরে তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে এনবিআর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আপডেটের সময়: ০৭:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  আমু-শাজাহান-ফারুকসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগির

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিমানবন্দরের এয়ারপোর্ট সার্কেলের (সি-শিফট) কর্মকর্তারা বিশেষ নজরদারি শুরু করেন। এ সময় শারজাহ থেকে ঢাকায় আসা জি৯ ৫৭১ ফ্লাইটের যাত্রীদের লাগেজে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ  ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়

তল্লাশির একপর্যায়ে মোহাম্মদ শাহিনের লাগেজ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেটের পাশাপাশি একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ পাওয়া যায়। কেএম ফজল হকের লাগেজে পাওয়া যায় ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ।

অন্যদিকে বেলায়েত ভূইয়া হোসেনের ব্যাগ থেকে ১৮৬ কার্টন বিদেশি সিগারেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  প্রতিটি শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

পরে তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে এনবিআর।