ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমু-শাজাহান-ফারুকসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগির

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ দলটির কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতার বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

রোববার (৪ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

তিনি বলেন, দীর্ঘ তদন্তের পর আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনগুলো যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে।

প্রসিকিউটর জানান, চিফ প্রসিকিউটরের অনুমতি পাওয়ার পর এসব আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে অথবা তার অনুমতি পাওয়া গেলে অভিযোগ দাখিলের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

যাদের নাম রয়েছে তালিকায়

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগের তালিকায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর চিন্ময় কৃষ্ণ দাস

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকায় থাকা এসব সাবেক মন্ত্রী ও নেতার বেশ কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার তদন্ত শেষে ধাপে ধাপে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

আমু-শাজাহান-ফারুকসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগির

আপডেটের সময়: ০৪:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ দলটির কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতার বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

রোববার (৪ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

তিনি বলেন, দীর্ঘ তদন্তের পর আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনগুলো যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে।

প্রসিকিউটর জানান, চিফ প্রসিকিউটরের অনুমতি পাওয়ার পর এসব আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে অথবা তার অনুমতি পাওয়া গেলে অভিযোগ দাখিলের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুনঃ  উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

যাদের নাম রয়েছে তালিকায়

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগের তালিকায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

আরও পড়ুনঃ  একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি