ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ? ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাইতিকে উড়িয়ে ঘুরে দাঁড়াল ব্রাজিল

  • Arif
  • আপডেটের সময়: ০৯:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৮ সময় দেখুন

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা ভুলে জয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সেলেসাওরা পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চেপে ধরে আক্রমণভাগ। ম্যাচের ১২ মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এর মিনিট দশেক পর আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। তবে ব্রাজিলের গোলের অপেক্ষা ফুরোায় ম্যাচের ২৩ মিনিটে। ভিনিসিউস জুনিয়রের জোরালো শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড কোনোমতে ঠেকালেও ফিরতি বলে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মাতেউস কুনিয়া।

আরও পড়ুনঃ  ‘ক্রসফায়ারে’ দুই হত্যা মামলা: হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিচার শুরু

প্রথম গোলের পর ব্রাজিলের আক্রমণের ধার আরও বেড়ে যায়। ৩৬ মিনিটে ভিনিসিউসের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া। রিয়াল মাদ্রিদ তারকা ভিনির বাড়ানো রক্ষণচেরা থ্রু পাস ধরে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার। তবে এর চার মিনিট পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে, তাঁর বদলি হিসেবে মাঠে নামেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান।

আরও পড়ুনঃ  শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’, উত্তর নেওয়া হবে যে ৪ প্রশ্নের

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজেই গোলদাতাদের তালিকায় নাম লেখান ভিনিসিউস। প্রতিপক্ষ গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে ৩-০ ব্যবধানের বড় লিড এনে দেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে সেলেসাওরা। ম্যাচের ৬৪ মিনিটে জোড়া গোল করা কুনিয়া এবং লুকাস পাকেতাকে তুলে নিয়ে তরুণ সেনসেশন এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে মাঠে নামান কোচ আনচেলত্তি। ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা এনদ্রিক বল জালে জড়ালেও দুর্ভাগ্যবশত সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলেও বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আরও পড়ুনঃ  হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রথম ম্যাচের ড্র থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে নিজেদের চিরচেনা আক্রমণাত্মক ফুটবল শৈলীতে ফিরল লাতিন আমেরিকার পরাশক্তিরা, যা বিশ্বকাপের পরের ধাপের লড়াইয়ে দলটিকে বড় আত্মবিশ্বাস জোগাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ?

হাইতিকে উড়িয়ে ঘুরে দাঁড়াল ব্রাজিল

আপডেটের সময়: ০৯:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা ভুলে জয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সেলেসাওরা পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চেপে ধরে আক্রমণভাগ। ম্যাচের ১২ মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এর মিনিট দশেক পর আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। তবে ব্রাজিলের গোলের অপেক্ষা ফুরোায় ম্যাচের ২৩ মিনিটে। ভিনিসিউস জুনিয়রের জোরালো শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড কোনোমতে ঠেকালেও ফিরতি বলে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মাতেউস কুনিয়া।

আরও পড়ুনঃ  সীমান্তে নতুন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, বিজিবিকে যোগাযোগ চিঠি

প্রথম গোলের পর ব্রাজিলের আক্রমণের ধার আরও বেড়ে যায়। ৩৬ মিনিটে ভিনিসিউসের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া। রিয়াল মাদ্রিদ তারকা ভিনির বাড়ানো রক্ষণচেরা থ্রু পাস ধরে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার। তবে এর চার মিনিট পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে, তাঁর বদলি হিসেবে মাঠে নামেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান।

আরও পড়ুনঃ  ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’