ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খুজেস্তানের ৮ শহরে এক ঘণ্টায় মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এক ঘণ্টার ব্যবধানে অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। হামলায় কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, গত কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী প্রদেশটির অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে এসব হামলা সংঘটিত হয়।

ভালিওল্লাহ হায়াতি জানান, প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আহভাজ বিমানবন্দরে হামলার খবর অস্বীকার করে তিনি বলেন, বিমানবন্দরের উপকণ্ঠে দুটি স্থানে হামলা হয়েছে।

এর আগে তিনি জানান, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  চিনিতেও মিলল মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে বাড়ছে নতুন উদ্বেগ

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপও বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের দাবি, শনিবার কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়। এরপর প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও ভাইরাল, বাড়ছে বিতর্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আইআরজিসির ওই ঘোষণার প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সামরিক অভিযান শুরু করা হয়। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আল জাজিরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

খুজেস্তানের ৮ শহরে এক ঘণ্টায় মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে

আপডেটের সময়: ১০:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এক ঘণ্টার ব্যবধানে অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। হামলায় কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, গত কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী প্রদেশটির অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি