ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস যুদ্ধ ও বন্দর মাশুলের চাপে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬ শতাংশ ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৬ সময় দেখুন

বগুড়ার শাজাহানপুরে পুলিশের পরিচয় দিয়ে একটি রিসোর্টে ঢুকে কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত ‘গ্রিন গার্ডেন’ রিসোর্টে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র

রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেড-এর ম্যানেজার মানস মিস্ত্রী জানান, গভীর রাতে ৫ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি রিসোর্টের প্রধান ফটকে এসে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেয়। তাদের হাতে ওয়াকিটকি ছিল এবং তারা দাবি করে, রিসোর্টের ভেতরে একজন আসামি অবস্থান করছে।

গেট খুলে দিলে দুর্বৃত্তরা প্রথমেই নৈশপ্রহরী ফেরদৌস মিয়াকে মারধর করে। পরে তাকে অপর নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যায়। এরপর ফেরদৌস, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

এরপর সংঘবদ্ধ দলটি রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, ১২ ভোল্টের একটি ব্যাটারি, নিরাপত্তাকর্মীদের দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় তার খুলে নিয়ে যায়।

লুট হওয়া মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঘটনার পর রাতেই রিসোর্ট কর্তৃপক্ষ শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, গ্রিন গার্ডেন রিসোর্টে চুরি ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস

পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট

আপডেটের সময়: ১০:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বগুড়ার শাজাহানপুরে পুলিশের পরিচয় দিয়ে একটি রিসোর্টে ঢুকে কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত ‘গ্রিন গার্ডেন’ রিসোর্টে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র

রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেড-এর ম্যানেজার মানস মিস্ত্রী জানান, গভীর রাতে ৫ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি রিসোর্টের প্রধান ফটকে এসে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেয়। তাদের হাতে ওয়াকিটকি ছিল এবং তারা দাবি করে, রিসোর্টের ভেতরে একজন আসামি অবস্থান করছে।

গেট খুলে দিলে দুর্বৃত্তরা প্রথমেই নৈশপ্রহরী ফেরদৌস মিয়াকে মারধর করে। পরে তাকে অপর নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যায়। এরপর ফেরদৌস, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ  দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন

এরপর সংঘবদ্ধ দলটি রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, ১২ ভোল্টের একটি ব্যাটারি, নিরাপত্তাকর্মীদের দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় তার খুলে নিয়ে যায়।

লুট হওয়া মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ