ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ইমিগ্রেশনের অভিযানে সাময়িক জিজ্ঞাসাবাদ

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

বিষয়টি জানতে পেরে বাংলাদেশ হাইকমিশন দ্রুত মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে।

পরে ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা নিতে আসা বাংলাদেশিদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান। সংশ্লিষ্ট নথিপত্র দেখানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার

নথিপত্র সঙ্গে রাখার আহ্বান

সাম্প্রতিক ইমিগ্রেশন অভিযানকে বিবেচনায় নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিকে দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ করেছে হাইকমিশন।

বিশেষ করে পাসপোর্ট, বৈধ অবস্থানের প্রমাণ এবং সংশ্লিষ্ট দাপ্তরিক অ্যাপয়েন্টমেন্ট বা ডেলিভারি সংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

যোগাযোগ অব্যাহত হাইকমিশনের

হাইকমিশন জানিয়েছে, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রবাসীদের অযথা আতঙ্কিত না হয়ে বৈধ নথিপত্র সঙ্গে রেখে দাপ্তরিক কাজে চলাচলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র

আপডেটের সময়: ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ইমিগ্রেশনের অভিযানে সাময়িক জিজ্ঞাসাবাদ

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক