ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শোবিজে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি আলোচিত: শবনম ফারিয়া উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। বার্তায় সম্মেলনে নিজের তিনটি প্রধান অগ্রাধিকারের কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  জাজিরায় দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ, পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচির জন্য

খলিলুর রহমান বলেন, “আমি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১-এ যাচ্ছি।”

প্রথম অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, প্যারিস চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমানোর কার্যক্রম ত্বরান্বিত করে এ লক্ষ্য অর্জন করতে চান তাঁরা।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন, সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবেন তিনি।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে মানবসম্পদ ও লোকালয় সুরক্ষার কথা তুলে ধরেন খলিলুর রহমান। তিনি বলেন, “আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা।” আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করাই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাওয়ার কথা রয়েছে খলিলুর রহমানের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার

আপডেটের সময়: ০৮:৫২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। বার্তায় সম্মেলনে নিজের তিনটি প্রধান অগ্রাধিকারের কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

খলিলুর রহমান বলেন, “আমি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১-এ যাচ্ছি।”

প্রথম অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, প্যারিস চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমানোর কার্যক্রম ত্বরান্বিত করে এ লক্ষ্য অর্জন করতে চান তাঁরা।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন, সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবেন তিনি।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে মানবসম্পদ ও লোকালয় সুরক্ষার কথা তুলে ধরেন খলিলুর রহমান। তিনি বলেন, “আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা।” আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করাই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাওয়ার কথা রয়েছে খলিলুর রহমানের।