ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যকে গুলি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমার। তাঁর বয়স ২৬ বছর। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীপাবলির রাতে সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

একপর্যায়ে বিরোধ সহিংস রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে লাগে, পরে সৌরভের কানের পেছনে মাথায় আঘাত করে।

এ সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালান। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। ঘটনার পর আতঙ্কিত লোকজন ছত্রভঙ্গ হয়ে যায় এবং অভিযুক্তরা পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

স্থানীয়দের ভাষ্য, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। তবে প্রায় দুই মাস আগে তাঁদের মধ্যে ছোটখাটো বিরোধ হয়েছিল।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তিনি রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত এবং রাষ্ট্রপতি ভবনে দায়িত্ব পালন করেন। দীপাবলি উদ্‌যাপন করতে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে বারৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে মিরাট মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করেছেন।

আরও পড়ুনঃ  আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বারৌতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

আপডেটের সময়: ০৯:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যকে গুলি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমার। তাঁর বয়স ২৬ বছর। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীপাবলির রাতে সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২

একপর্যায়ে বিরোধ সহিংস রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে লাগে, পরে সৌরভের কানের পেছনে মাথায় আঘাত করে।

এ সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালান। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। ঘটনার পর আতঙ্কিত লোকজন ছত্রভঙ্গ হয়ে যায় এবং অভিযুক্তরা পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

স্থানীয়দের ভাষ্য, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। তবে প্রায় দুই মাস আগে তাঁদের মধ্যে ছোটখাটো বিরোধ হয়েছিল।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তিনি রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত এবং রাষ্ট্রপতি ভবনে দায়িত্ব পালন করেন। দীপাবলি উদ্‌যাপন করতে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে বারৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে মিরাট মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করেছেন।

আরও পড়ুনঃ  ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন