ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডলারের দর বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

মার্কিন ডলারের দর বাড়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশের আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন হয়েছে। সুদের হার নিয়ে ফেডের নীতিনির্ধারকদের অবস্থান আরও স্পষ্ট হওয়ার অপেক্ষায় বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় বেলা ১২টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩০ দশমিক ৩৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৭ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুনঃ  জামদানি-ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা

বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাউম বলেন, স্বর্ণের বাজারে সাময়িক মন্দাভাব দেখা দিলেও সামগ্রিকভাবে দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। ফেডের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের পর তাদের মুদ্রানীতি ও সুদের হারসংক্রান্ত অবস্থান আরও স্পষ্ট হবে।

তার মতে, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার, মার্কিন ডলারের মূল্য এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের দামে পরিবর্তন এলে তার প্রভাব পড়তে পারে স্বর্ণের বাজারেও।

আরও পড়ুনঃ  দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা নিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বৈঠক আজ

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৫৪ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৭৯ দশমিক ২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ১৫৪ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  দেশের দুর্গম এলাকাতেও সংযোগ, বাংলালিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু

দেশের বাজারে স্বর্ণের দাম

দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

ডলারের দর বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

আপডেটের সময়: ০৫:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মার্কিন ডলারের দর বাড়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশের আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন হয়েছে। সুদের হার নিয়ে ফেডের নীতিনির্ধারকদের অবস্থান আরও স্পষ্ট হওয়ার অপেক্ষায় বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় বেলা ১২টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩০ দশমিক ৩৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৭ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুনঃ  হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার

বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাউম বলেন, স্বর্ণের বাজারে সাময়িক মন্দাভাব দেখা দিলেও সামগ্রিকভাবে দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। ফেডের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের পর তাদের মুদ্রানীতি ও সুদের হারসংক্রান্ত অবস্থান আরও স্পষ্ট হবে।

তার মতে, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার, মার্কিন ডলারের মূল্য এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের দামে পরিবর্তন এলে তার প্রভাব পড়তে পারে স্বর্ণের বাজারেও।

আরও পড়ুনঃ  ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সতর্ক ডিবি