ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি পুনর্গঠনের দাবি নাহিদ ইসলামের

ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানি বণ্টন চুক্তি শুধু নবায়ন না করে নতুন করে করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ রাখতে হবে এবং তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে পলাশী চত্বরে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একাধিক অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার কথা থাকলেও দেশটি দীর্ঘদিন ধরে তা থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, ফারাক্কা ব্যারাজের মাধ্যমে ভারত গঙ্গার পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ

তিনি বলেন, ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। তাই নতুন চুক্তি কীভাবে হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ। তার মতে, শুধু চুক্তির মেয়াদ বাড়ানো নয়, নতুন বাস্তবতায় নতুন চুক্তি করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, চুক্তিতে এমন গ্যারান্টি ক্লজ থাকতে হবে, যাতে শুষ্ক মৌসুমেও নদীর ন্যূনতম প্রবাহ ও নাব্যতা বজায় থাকে। পানির ঘাটতি দেখা দিলে তা দুই দেশকে সমানভাবে মোকাবিলা করতে হবে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

তিনি আরও বলেন, শুধু পানি বণ্টন নয়, অভিন্ন নদীগুলোর তথ্য ও ব্যবস্থাপনায়ও বাংলাদেশকে অংশীদার করতে হবে। গঙ্গা-পদ্মায় কত পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে, সে তথ্যও বাংলাদেশকে নিয়মিতভাবে দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনেও ন্যায্য সমাধানের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তা সমতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, আবরার ফাহাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে বাংলাদেশ-ভারত সম্পর্কও সমতার ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থের বিষয়ে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আপসনামায় জামিন দিলে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা হবে: আদালত

নাহিদ ইসলাম আরও বলেন, চলতি বছর গঙ্গা চুক্তি নিয়ে যে সিদ্ধান্ত হবে, সেখানে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গঙ্গা চুক্তিসহ দেশের আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনা করা উচিত। জনগণের স্বার্থ ও দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই এসব চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি পুনর্গঠনের দাবি নাহিদ ইসলামের

আপডেটের সময়: ০৬:২২:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানি বণ্টন চুক্তি শুধু নবায়ন না করে নতুন করে করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ রাখতে হবে এবং তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে পলাশী চত্বরে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একাধিক অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার কথা থাকলেও দেশটি দীর্ঘদিন ধরে তা থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, ফারাক্কা ব্যারাজের মাধ্যমে ভারত গঙ্গার পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুনঃ  আপসনামায় জামিন দিলে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা হবে: আদালত

তিনি বলেন, ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। তাই নতুন চুক্তি কীভাবে হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ। তার মতে, শুধু চুক্তির মেয়াদ বাড়ানো নয়, নতুন বাস্তবতায় নতুন চুক্তি করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, চুক্তিতে এমন গ্যারান্টি ক্লজ থাকতে হবে, যাতে শুষ্ক মৌসুমেও নদীর ন্যূনতম প্রবাহ ও নাব্যতা বজায় থাকে। পানির ঘাটতি দেখা দিলে তা দুই দেশকে সমানভাবে মোকাবিলা করতে হবে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

তিনি আরও বলেন, শুধু পানি বণ্টন নয়, অভিন্ন নদীগুলোর তথ্য ও ব্যবস্থাপনায়ও বাংলাদেশকে অংশীদার করতে হবে। গঙ্গা-পদ্মায় কত পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে, সে তথ্যও বাংলাদেশকে নিয়মিতভাবে দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনেও ন্যায্য সমাধানের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তা সমতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, আবরার ফাহাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে বাংলাদেশ-ভারত সম্পর্কও সমতার ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থের বিষয়ে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী