ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান বড় ‘জুলাইযোদ্ধা’ হয়েছেন: তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দেখুন

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে তুলে ধরার সমালোচনা করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আখতারুজ্জামান তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন। আবার বিএনপির সঙ্গে থাকার সময়ও দলটির বিরুদ্ধে এবং নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগও রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান।

আরও পড়ুনঃ  ঢাকার ৮ জোনে অটোরিকশা-ইবাইক, জোনভেদে হবে আলাদা রং

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ‘আখতারুজ্জামান জামায়াতের কর্মীও নন, নেতাও নন’—এমন বক্তব্যের প্রসঙ্গও টানেন তিনি। তারেক রহমান বলেন, এ বক্তব্য জামায়াতের নেতাকর্মীদের আবেগে পানি ঢেলে দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করার পরও জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান এখন প্রকৃত জুলাইযোদ্ধাদের চেয়েও বড় ‘জুলাইযোদ্ধা’ হয়ে গেছেন।

আরও পড়ুনঃ   বাংলাবান্ধা থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তার দাবি, অতীতে চীনের দেওয়া ত্রাণ জামায়াতের ত্রাণ হিসেবে প্রচার করা হলে চীনা দূতাবাস প্রতিবাদ জানায়। পরে ওই পোস্ট সম্পাদনা করে মুছে ফেলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

এ ছাড়া গাজীপুরের একটি ঘটনা নিয়ে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যও পরে সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিযুক্ত আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর যদি ‘জুলাইযোদ্ধা’ হয়ে যান, তাহলে প্রকৃত জুলাইযোদ্ধাদের অবস্থান কী হবে—এই প্রশ্নের জবাব জামায়াতকে দিতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান বড় ‘জুলাইযোদ্ধা’ হয়েছেন: তারেক রহমান

আপডেটের সময়: ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে তুলে ধরার সমালোচনা করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আখতারুজ্জামান তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন। আবার বিএনপির সঙ্গে থাকার সময়ও দলটির বিরুদ্ধে এবং নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগও রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান।

আরও পড়ুনঃ  ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ‘আখতারুজ্জামান জামায়াতের কর্মীও নন, নেতাও নন’—এমন বক্তব্যের প্রসঙ্গও টানেন তিনি। তারেক রহমান বলেন, এ বক্তব্য জামায়াতের নেতাকর্মীদের আবেগে পানি ঢেলে দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করার পরও জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান এখন প্রকৃত জুলাইযোদ্ধাদের চেয়েও বড় ‘জুলাইযোদ্ধা’ হয়ে গেছেন।

আরও পড়ুনঃ  মশার প্রজননস্থল ধ্বংসে তেজগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তার দাবি, অতীতে চীনের দেওয়া ত্রাণ জামায়াতের ত্রাণ হিসেবে প্রচার করা হলে চীনা দূতাবাস প্রতিবাদ জানায়। পরে ওই পোস্ট সম্পাদনা করে মুছে ফেলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি