ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে দিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন, তালিকা থেকে বাদ যন্তর-মন্তর ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে পড়াশোনা, এখন ১৪৫ শিশুর শিক্ষক দুঃখু মিয়া লিটনের সেঞ্চুরি, আফগানিস্তানের লক্ষ্য ৪৭৯ রান রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ২ গোয়েন্দা সিনেমাকেও হার মানানো অভিযান, আশুলিয়ায় ডাকাত সর্দার শাওনসহ আটক ৬ গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা, বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা নারী-শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যাত্রা, তাজমিন হত্যার তদন্তে নতুন তথ্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৩১ সময় দেখুন

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় তদন্তে উঠে এসেছে অনলাইনে পরিচয়, কক্সবাজার যাত্রা এবং বাড়ি ফেরার নানা তথ্য। ফেসবুকে রাজু চৌধুরী (২০) নামের এক যুবকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাজমিন কক্সবাজারে গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজু চৌধুরী কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে কাজ করতেন। গত ৬ অক্টোবর রাতে তিনি তাজমিনকে নিয়ে একটি বাস কাউন্টার থেকে পরদিনের টিকিট কাটেন। বুধবার দুপুরে আইকনিক এক্সপ্রেসের একটি বাসে তারা কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে বাস থেকে নামে তাজমিন। এরপর শহরের রেইসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে।

আরও পড়ুনঃ  ডলারের দাম ১২৩ টাকা, পাউন্ড ১৬২ ও ইউরো ১৩৭ টাকা

পুলিশের ভাষ্য অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) তাজমিনকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরদিন সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাজমিনের মা কেয়া খাতুন জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলেও সে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানায়নি। মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু সোমবার, ফি ১২০০ টাকা

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাজমিনের মায়ের সন্দেহের তালিকায় থাকা ওই বান্ধবীর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি। অন্যদিকে, পুলিশের দাবি, এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালক সুমন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঘটনাটি তদন্তের মাধ্যমে তাজমিনের কক্সবাজার যাত্রা থেকে শুরু করে হত্যাকাণ্ডের আগের ও পরের পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে

ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যাত্রা, তাজমিন হত্যার তদন্তে নতুন তথ্য

আপডেটের সময়: ০৮:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় তদন্তে উঠে এসেছে অনলাইনে পরিচয়, কক্সবাজার যাত্রা এবং বাড়ি ফেরার নানা তথ্য। ফেসবুকে রাজু চৌধুরী (২০) নামের এক যুবকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাজমিন কক্সবাজারে গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজু চৌধুরী কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে কাজ করতেন। গত ৬ অক্টোবর রাতে তিনি তাজমিনকে নিয়ে একটি বাস কাউন্টার থেকে পরদিনের টিকিট কাটেন। বুধবার দুপুরে আইকনিক এক্সপ্রেসের একটি বাসে তারা কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে বাস থেকে নামে তাজমিন। এরপর শহরের রেইসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু সোমবার, ফি ১২০০ টাকা

পুলিশের ভাষ্য অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) তাজমিনকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরদিন সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাজমিনের মা কেয়া খাতুন জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলেও সে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানায়নি। মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  শাহজালালে যাত্রীর শরীর থেকে ১.২৯ কেজি স্বর্ণের তিনটি ডিম উদ্ধার