ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও এআই সম্পর্কে ধারণা থাকতে হবে: অর্থমন্ত্রী সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পীরগঞ্জের ওসির বিরুদ্ধে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার, দলে ৫ অন্তঃসত্ত্বা নারী কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত আরও দুই বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪৭ সময় দেখুন

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রমে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজে আলেমদের উপেক্ষা করার পরিণতি অতীতে কখনো ভালো হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। একই সঙ্গে জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রেও সরকারের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে।

আরও পড়ুনঃ  হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য

তিনি আরও বলেন, একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর সংকট চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সরকারকে সমস্যার ওপরিভাগে সীমাবদ্ধ না থেকে সংকটের গভীরে গিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করতে হবে।

আরও পড়ুনঃ  আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের

চরমোনাই পীরের বক্তব্যের পর জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মিজানুর রহমান সাঈদ। জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আ ফ ম খালিদ হোসাইন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি রেজাউল করীম আবরার এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি শামসুদ্দোহা আশরাফী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের

আপডেটের সময়: ০৫:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রমে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজে আলেমদের উপেক্ষা করার পরিণতি অতীতে কখনো ভালো হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি সই বুধবার

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। একই সঙ্গে জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রেও সরকারের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে।

আরও পড়ুনঃ  হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য

তিনি আরও বলেন, একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর সংকট চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সরকারকে সমস্যার ওপরিভাগে সীমাবদ্ধ না থেকে সংকটের গভীরে গিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করতে হবে।

আরও পড়ুনঃ  কাশফুলের শুভ্রতায় এক বিকেল, ঢাকার কাছেই ঘুরে আসুন এসব জায়গায়