ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও এআই সম্পর্কে ধারণা থাকতে হবে: অর্থমন্ত্রী সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পীরগঞ্জের ওসির বিরুদ্ধে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার, দলে ৫ অন্তঃসত্ত্বা নারী কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত আরও দুই বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’–এর প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যথেষ্ট যত্ন নিয়ে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তাঁর মতে, এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ সামনে রেখে ভিলিয়ার্সকে পরামর্শক করার ভাবনায় বিসিবি

গত ৮ জুলাই সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে প্রকাশ করা হয় বায়োপিকটির প্রথম পোস্টার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে রাজকুমার রাও বলেন, পোস্টার তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন। তাঁর ভাষ্য, কোনো কাজ তাড়াহুড়ো করে না করে পর্যাপ্ত সময় নিয়ে করা প্রয়োজন। পুরো দলই বিষয়টি উপলব্ধি করেছে। পাশাপাশি তাঁরা বুঝতে পেরেছেন, সৌরভের অনুরাগীর সংখ্যা কতটা বেশি।

আরও পড়ুনঃ  গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায়

প্রকাশিত পোস্টারে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত তুলে ধরা হয়। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর জার্সি হাতে নিয়ে সৌরভের ঐতিহাসিক উদ্‌যাপনের দৃশ্যটি পুনর্নির্মাণ করেন রাজকুমার রাও। তবে পোস্টারটি প্রকাশের পর এর নির্মাণশৈলী ও এআই ব্যবহারের অভিযোগ নিয়ে অনলাইনে সমালোচনা তৈরি হয়।

আরও পড়ুনঃ  আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবেন শান্ত

বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের ক্রিকেটজীবনের শুরুর দিনগুলো থেকে ভারতের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা।

নির্ধারিত সূচি অনুযায়ী, বায়োপিকটি আগামী বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের

সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও

আপডেটের সময়: ০৫:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’–এর প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যথেষ্ট যত্ন নিয়ে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তাঁর মতে, এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা।

আরও পড়ুনঃ  টেস্টে নতুন ওপেনার খুঁজছে নির্বাচকরা, ভাবনায় মাহফিজুল ইসলাম রবিন

গত ৮ জুলাই সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে প্রকাশ করা হয় বায়োপিকটির প্রথম পোস্টার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে রাজকুমার রাও বলেন, পোস্টার তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন। তাঁর ভাষ্য, কোনো কাজ তাড়াহুড়ো করে না করে পর্যাপ্ত সময় নিয়ে করা প্রয়োজন। পুরো দলই বিষয়টি উপলব্ধি করেছে। পাশাপাশি তাঁরা বুঝতে পেরেছেন, সৌরভের অনুরাগীর সংখ্যা কতটা বেশি।

আরও পড়ুনঃ  গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায়

প্রকাশিত পোস্টারে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত তুলে ধরা হয়। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর জার্সি হাতে নিয়ে সৌরভের ঐতিহাসিক উদ্‌যাপনের দৃশ্যটি পুনর্নির্মাণ করেন রাজকুমার রাও। তবে পোস্টারটি প্রকাশের পর এর নির্মাণশৈলী ও এআই ব্যবহারের অভিযোগ নিয়ে অনলাইনে সমালোচনা তৈরি হয়।

আরও পড়ুনঃ  ২০ কোটি টাকার এশিয়ান গেমস, বাংলাদেশের অর্জন মাত্র এক পদক