ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা ইরানের, পাবে যুদ্ধাহত ৫০ হাজার পরিবার পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পেলেন মন্ত্রীর মর্যাদা এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, রিশাদের সঙ্গী আন্তর্জাতিক তারকারা চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা গম্ভীর অভিনেতা থেকে ‘কন্ট্রোল উদয়’, নানা পাটেকারের যে চরিত্র জয় করেছিল নতুন প্রজন্মের মন ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ, উগ্রপন্থীদের ব্যবহারের দাবি নাকচ মাস্কের হঠাৎ অসুস্থ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু এক মিনিটেই কক্সবাজারের দুই ট্রেনের টিকিট শেষ, প্রশ্ন তুললেন আশফাক নিপুণ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

শেষটা এর চেয়ে সুন্দর হতে পারে না। দেশের হয়ে আকাশি-সাদা জার্সিতে শেষ ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। স্কোরলাইনের সবটা জুড়েই যেন মেসি। গোল ও অ্যাসিস্টে ষোলোকলায় পূর্ণ করে অন্তিম ম্যাচ শেষে মাঠ ছাড়েন ফুটবল জাদুকর।

বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনকে আতিথ্য দেয় আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে স্বাগতিকরা। প্রতিপক্ষ বেনিনের রক্ষণভাগকে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়। তবে লক্ষ্যভেদ করতে পারছিল না আলবিসেলেস্তের ফরোয়ার্ডরা। মেসিও বেশ কয়েকটি আক্রমণে যান। তবে সেগুলো জালে পৌঁছাতে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ  ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

খেলার বয়স যখন মাত্র ১০ মিনিট, তখন এলএমটেনের সম্মানে মিনিট দেড়েকের জন্য খেলা থামিয়ে দেন রেফারি। মাঠে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে হাততালি আর ‘ওলে ওলে মেসি’ স্লোগানে মহাতারকাকে অভিবাদন জানান।

ফের শুরু হয় খেলা। তবে বিরতির আগ পর্যন্ত গোল পেতে ব্যর্থ হয় দুই দলই। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

আরও পড়ুনঃ  মেসির জাতীয় দল অধ্যায়ের সমাপ্তিতে রোনালদোর শ্রদ্ধা

বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ৪৮তম মিনিটে ডেডলক ভাঙেন নিকোলাস ওতামেন্দি। মেসির কর্নার থেকে পাওয়া বল ভলিতে জালে জড়ান রিভার প্লেটের এই সেন্টার ব্যাক।

ম্যাচের ৬১তম মিনিটে ফের অ্যাসিস্ট করেন মেসি। এবার স্কোরশিটে নাম লেখান নিকো পাজ।

৭১তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সে অগাস্টিন জিয়াই রক্ষণভাগের ফাউলের শিকার হলে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আলবিসেলেস্তরা। কিক নিতে এগিয়ে আসেন মেসি। তার জোরালো শট সরাসরি লক্ষ্যভেদ করলে ৩-০ গোলের লিড পায় আকাশি-সাদা বাহিনী।

আরও পড়ুনঃ  গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড

শেষদিকে আরও কয়েকটি সুযোগ পায় আর্জেন্টিনা। তবে আর ব্যবধান বাড়াতে পারেনি তারা।

এর মাধ্যমেই আর্জেন্টাইন ফুটবলে শেষ হলো লিও মেসি অধ্যায়। ২০৮ ম্যাচ ও ১২৬ গোলের সঙ্গে বিশ্বকাপ আর কোপা চ্যাম্পিয়ন—আলবিসেলেস্তেদের হয়ে মেসির একেবারে সংক্ষিপ্ত রূপের পরিসংখ্যান এটি।

কিন্তু মেসিকে কি এই সংখ্যার পরিসংখ্যান দিয়ে বিচার করা যায়? মেসি তো মহাতারকা, ফুটবলের ম্যাজিশিয়ান। বিদায়, এলএমটেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ

গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায়

আপডেটের সময়: ০৮:৩৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

শেষটা এর চেয়ে সুন্দর হতে পারে না। দেশের হয়ে আকাশি-সাদা জার্সিতে শেষ ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। স্কোরলাইনের সবটা জুড়েই যেন মেসি। গোল ও অ্যাসিস্টে ষোলোকলায় পূর্ণ করে অন্তিম ম্যাচ শেষে মাঠ ছাড়েন ফুটবল জাদুকর।

বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনকে আতিথ্য দেয় আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে স্বাগতিকরা। প্রতিপক্ষ বেনিনের রক্ষণভাগকে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়। তবে লক্ষ্যভেদ করতে পারছিল না আলবিসেলেস্তের ফরোয়ার্ডরা। মেসিও বেশ কয়েকটি আক্রমণে যান। তবে সেগুলো জালে পৌঁছাতে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ  আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবেন শান্ত