ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশফুলের শুভ্রতায় এক বিকেল, ঢাকার কাছেই ঘুরে আসুন এসব জায়গায় বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা ইরানের, পাবে যুদ্ধাহত ৫০ হাজার পরিবার পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পেলেন মন্ত্রীর মর্যাদা এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, রিশাদের সঙ্গী আন্তর্জাতিক তারকারা চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা গম্ভীর অভিনেতা থেকে ‘কন্ট্রোল উদয়’, নানা পাটেকারের যে চরিত্র জয় করেছিল নতুন প্রজন্মের মন ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ, উগ্রপন্থীদের ব্যবহারের দাবি নাকচ মাস্কের হঠাৎ অসুস্থ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পেলেন মন্ত্রীর মর্যাদা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মিঠুন চক্রবর্তীর এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। উপদেষ্টা হিসেবে মিঠুন পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

আরও পড়ুনঃ  নাটকের পরিচিত জুটি এবার সিনেমার পর্দায়, আসছে ‘পুলসিরাত’

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী ও দাপুটে মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। চরিত্রটি দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দার সেই চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের নতুন দায়িত্বের মিল নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠানেও মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

আরও পড়ুনঃ  মাছওয়ালির বেশে কৌশানী, ‘দুটো টাকার জন্য কত কী করতে হয়’

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধীনেই রয়েছে। মিঠুন ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে দেখা গেছে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটিতেও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুনঃ  ‘যশোর রোড’ গীতি আলেখ্যে উঠে এল মুক্তিযুদ্ধের শরণার্থী জীবনের মানবিক বিপর্যয়

রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় এই অভিনেতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্যও ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর গত কয়েক বছরে বিজেপির বিভিন্ন কর্মসূচি ও নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন মিঠুন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কাশফুলের শুভ্রতায় এক বিকেল, ঢাকার কাছেই ঘুরে আসুন এসব জায়গায়

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পেলেন মন্ত্রীর মর্যাদা

আপডেটের সময়: ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মিঠুন চক্রবর্তীর এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। উপদেষ্টা হিসেবে মিঠুন পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

আরও পড়ুনঃ  ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি’, মহব্বতের আগে শাকিবের বার্তা

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী ও দাপুটে মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। চরিত্রটি দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দার সেই চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের নতুন দায়িত্বের মিল নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠানেও মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

আরও পড়ুনঃ  মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধীনেই রয়েছে। মিঠুন ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে দেখা গেছে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটিতেও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুনঃ  গম্ভীর অভিনেতা থেকে ‘কন্ট্রোল উদয়’, নানা পাটেকারের যে চরিত্র জয় করেছিল নতুন প্রজন্মের মন